ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের প্রতিটি বিভাগে ভারতীয় দূতাবাস কেন? প্রশ্ন তুললেন মেজর (অব.) দেলোয়ার হোসেন জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ব্যবসার কথা বলে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা বিএনপিতে লিখিত আবেদন ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুর সদর উপজেলায় আঃ কাদের জিলানী মাইনদ্দিন চিশতী (রহ:) ওয়াক্ফ এষ্টেটের সম্পদ লুটপাটের অভিযোগ সাতক্ষীরায় মাদক জব্দ-ধ্বংস মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জাতীয় সংসদে অর্থ বিল পাস, করমুক্ত আয়ের সীমা বাড়ল প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানীভাতার দাবি নওগাঁর বদলগাছীতে রাত জেগে কবর পাহারায় স্বজনরা, মৃত্যুর পরও নেই স্বস্তি সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

পাবনার ভাঙ্গুরায় সরকারি রাস্তা দখলের অভিযোগে নির্মাণকাজ অপসারণের নির্দেশ;একই স্থানে আবার প্রশাসনের হস্তক্ষেপ

পাবনার ভাঙ্গুড়ায় একই এলাকায় আবারও প্রশাসনের হস্তক্ষেপ। কয়েকদিন আগে জেলা পরিষদের ডাক বাংলোর সরকারি জমি উদ্ধার অভিযানের পর এবার সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে ব্যবস্থা নিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন।

শনিবার ২৭ জুন দুপুরের দিকে সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পৌর সার্ভেয়ার, পৌর ভূমি কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মোস্তফা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর সহকারি কমিশনার (ভূমি) দখলকৃত স্থানে নির্মাণাধীন পিলার ও অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন এবং সরকারি রাস্তা দখলমুক্ত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেন।

স্থানীয় বাসিন্দারা সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি রাস্তা ও জমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত রাখা উচিত।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “সরকারি জমি বা রাস্তা দখলের কোনো সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

ট্যাগস :

বাংলাদেশের প্রতিটি বিভাগে ভারতীয় দূতাবাস কেন? প্রশ্ন তুললেন মেজর (অব.) দেলোয়ার হোসেন

পাবনার ভাঙ্গুরায় সরকারি রাস্তা দখলের অভিযোগে নির্মাণকাজ অপসারণের নির্দেশ;একই স্থানে আবার প্রশাসনের হস্তক্ষেপ

আপডেট সময় ০৩:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬