ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা এইচএসসি ও সমমানে ঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী ঠাকুরগাঁয়ে ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ পাটকেলঘাটা বাজারে মাংসের খাটিয়া অরক্ষিত রাখার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে তাঁতি দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার আমার কোনো দুর্নাম নেই, তারপরও ভাইরাল করা হচ্ছে—এটা মানহানিকর’: রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম আইজিপির মন্তব্যের প্রতিবাদে তেজগাঁও প্রেসক্লাবের ক্ষোভ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি যাত্রাবাড়ীতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মুঠোফোন নেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

নওগাঁর বদলগাছীতে রাত জেগে কবর পাহারায় স্বজনরা, মৃত্যুর পরও নেই স্বস্তি

নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে এক হৃদয়বিদারক ও ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলেছে। সদ্য দাফন করা একটি কবর ঘিরে রাতভর পাহারা দিচ্ছেন নিহতের ছেলে, ভাই-ভাতিজাসহ স্বজন ও গ্রামবাসী। কবরের চারপাশে জ্বালানো হয়েছে আলো, হাতে রয়েছে লাঠি ও অন্যান্য সরঞ্জাম। মৃত্যুর পরও প্রিয়জনের মরদেহের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন তারা।

সম্প্রতি বজ্রপাতে নিহত হন এনায়েতপুর গ্রামের বাসিন্দা নাজির উদ্দিন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এলেও দাফনের পর নতুন করে দেখা দিয়েছে লাশ চুরির আতঙ্ক। স্থানীয়দের বিশ্বাস, বজ্রপাতে নিহত ব্যক্তিদের মরদেহ চুরি করে অসাধু চক্র মোটা অঙ্কের টাকায় বিক্রি করে থাকে। এমন আশঙ্কা থেকেই কবর পাহারা দিচ্ছেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহতের স্বজনরা জানান, অতীতে জেলার বিভিন্ন এলাকায় কবর থেকে লাশ চুরির অভিযোগ ওঠায় তারা কোনো ঝুঁকি নিতে চান না। তাই রাতভর পালাক্রমে কবরস্থানে অবস্থান করে পাহারা দেওয়া হচ্ছে, যাতে কোনো দুর্বৃত্ত কবরের ক্ষতি করতে না পারে।

স্থানীয়দের দাবি, এটি শুধু বদলগাছীর এনায়েতপুর গ্রামের ঘটনা নয়; নওগাঁ জেলায় বজ্রপাতে কারও মৃত্যু হলে অনেক এলাকাতেই একই ধরনের সতর্কতা অবলম্বন করা হয়। বিগত কিছু ঘটনার অভিজ্ঞতা থেকেই এমন আতঙ্ক ও সতর্কতা তৈরি হয়েছে বলে তারা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছরে নওগাঁ জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনার পর অনেক পরিবারই কবর পাহারার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের দাবি, যদি সত্যিই লাশ চুরি বা এ ধরনের অপরাধচক্র সক্রিয় থাকে, তবে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কবরস্থানগুলোর নিরাপত্তা জোরদার এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারি বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা

নওগাঁর বদলগাছীতে রাত জেগে কবর পাহারায় স্বজনরা, মৃত্যুর পরও নেই স্বস্তি

আপলোড সময় ০৯:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬