ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের প্রতিটি বিভাগে ভারতীয় দূতাবাস কেন? প্রশ্ন তুললেন মেজর (অব.) দেলোয়ার হোসেন জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ব্যবসার কথা বলে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা বিএনপিতে লিখিত আবেদন ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুর সদর উপজেলায় আঃ কাদের জিলানী মাইনদ্দিন চিশতী (রহ:) ওয়াক্ফ এষ্টেটের সম্পদ লুটপাটের অভিযোগ সাতক্ষীরায় মাদক জব্দ-ধ্বংস মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জাতীয় সংসদে অর্থ বিল পাস, করমুক্ত আয়ের সীমা বাড়ল প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানীভাতার দাবি নওগাঁর বদলগাছীতে রাত জেগে কবর পাহারায় স্বজনরা, মৃত্যুর পরও নেই স্বস্তি সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

নওগাঁর বদলগাছীতে রাত জেগে কবর পাহারায় স্বজনরা, মৃত্যুর পরও নেই স্বস্তি

নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে এক হৃদয়বিদারক ও ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলেছে। সদ্য দাফন করা একটি কবর ঘিরে রাতভর পাহারা দিচ্ছেন নিহতের ছেলে, ভাই-ভাতিজাসহ স্বজন ও গ্রামবাসী। কবরের চারপাশে জ্বালানো হয়েছে আলো, হাতে রয়েছে লাঠি ও অন্যান্য সরঞ্জাম। মৃত্যুর পরও প্রিয়জনের মরদেহের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন তারা।

সম্প্রতি বজ্রপাতে নিহত হন এনায়েতপুর গ্রামের বাসিন্দা নাজির উদ্দিন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এলেও দাফনের পর নতুন করে দেখা দিয়েছে লাশ চুরির আতঙ্ক। স্থানীয়দের বিশ্বাস, বজ্রপাতে নিহত ব্যক্তিদের মরদেহ চুরি করে অসাধু চক্র মোটা অঙ্কের টাকায় বিক্রি করে থাকে। এমন আশঙ্কা থেকেই কবর পাহারা দিচ্ছেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহতের স্বজনরা জানান, অতীতে জেলার বিভিন্ন এলাকায় কবর থেকে লাশ চুরির অভিযোগ ওঠায় তারা কোনো ঝুঁকি নিতে চান না। তাই রাতভর পালাক্রমে কবরস্থানে অবস্থান করে পাহারা দেওয়া হচ্ছে, যাতে কোনো দুর্বৃত্ত কবরের ক্ষতি করতে না পারে।

স্থানীয়দের দাবি, এটি শুধু বদলগাছীর এনায়েতপুর গ্রামের ঘটনা নয়; নওগাঁ জেলায় বজ্রপাতে কারও মৃত্যু হলে অনেক এলাকাতেই একই ধরনের সতর্কতা অবলম্বন করা হয়। বিগত কিছু ঘটনার অভিজ্ঞতা থেকেই এমন আতঙ্ক ও সতর্কতা তৈরি হয়েছে বলে তারা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছরে নওগাঁ জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনার পর অনেক পরিবারই কবর পাহারার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের দাবি, যদি সত্যিই লাশ চুরি বা এ ধরনের অপরাধচক্র সক্রিয় থাকে, তবে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কবরস্থানগুলোর নিরাপত্তা জোরদার এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারি বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগস :

বাংলাদেশের প্রতিটি বিভাগে ভারতীয় দূতাবাস কেন? প্রশ্ন তুললেন মেজর (অব.) দেলোয়ার হোসেন

নওগাঁর বদলগাছীতে রাত জেগে কবর পাহারায় স্বজনরা, মৃত্যুর পরও নেই স্বস্তি

আপডেট সময় ০৯:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬