ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে জরিমানা খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় মেডিকেল স্বাস্থ্যসেবা সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার “রূপান্তরের বাংলাদেশ: রাজনীতি, সমাজ ও সংস্কৃতির নতুন অধ্যায়” খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে হাসান আল নাঈমের যোগদান, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়ম, শিক্ষার পরিবেশের অবনতি, শিক্ষকদের মধ্যে রাজনৈতিক প্রভাবঃ অভিযোগকারীকে হত্যার হুমকি 

সাতক্ষীরার তালা উপজেলার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম, শিক্ষার পরিবেশের অবনতি, অবকাঠামোগত সমস্যা ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শেষে অভিযোগকারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশের অবনতি, শিক্ষক-কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব, শিক্ষকদের অতি মাত্রায় রাজনীতি করণ, সময়মত স্কুলে না আসা, অবকাঠামোগত অব্যবস্থাপনা এবং আর্থিক অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন দাখিল করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র, আজীবন দাতা সদস্য এবং নির্ভীক সংবাদ-এর সম্পাদক আ আ ম একরামুল হক আসাদ।

অভিযোগের প্রেক্ষিতে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস সরকার রবিবার (আজ) বিদ্যালয়ে সরেজমিন তদন্তে যান। তিনি বিদ্যালয়ের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

অভিযোগ করা হয়েছে, তদন্ত কার্যক্রম শেষ করে একাডেমিক সুপারভাইজার ফিরে যাওয়ার পর বিদ্যালয়ের বাংলা শিক্ষক আতিয়ার রহমান ও ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম ক্ষুব্ধ হয়ে অভিযোগকারী আ আ ম একরামুল হক আসাদকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় অভিযোগকারী নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আ আ ম একরামুল হক আসাদ বলেন, বিদ্যালয়ের স্বার্থে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার উদ্দেশ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন। তদন্ত শেষে তাঁকে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটি একজন অভিযোগকারীর নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে তিনি দাবি করেন।

স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ তদন্তের পর যদি অভিযোগকারীকে ভয়ভীতি বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কেউ অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাবেন না। তারা অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকির ঘটনারও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার

বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়ম, শিক্ষার পরিবেশের অবনতি, শিক্ষকদের মধ্যে রাজনৈতিক প্রভাবঃ অভিযোগকারীকে হত্যার হুমকি 

আপলোড সময় ০৮:০১:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬