ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে জরিমানা খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় মেডিকেল স্বাস্থ্যসেবা সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার “রূপান্তরের বাংলাদেশ: রাজনীতি, সমাজ ও সংস্কৃতির নতুন অধ্যায়” খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে হাসান আল নাঈমের যোগদান, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার

খুলনায় গুম হওয়ার প্রায় পাঁচ মাস পর পুলিশ মারুফ (৩৫) নামে এক পঙ্গু ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে। গতকাল সোমবার দুপুর ৩টারটার দিকে নগরীর হরিণটানা থানার রেলব্রিজ সংলগ্ন বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির উঠানে পুতে রাখা মারুফের লাশের কঙ্কাল উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফালগুনি খাতুনকে গ্রেফতার করেছে। গর্ত খুড়ে কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মুরাদ মোল্লা ও ফালগুনী দম্পত্তির মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। ঝগড়ার মধ্যে তারা বিভিন্ন ঘটনার জন্য একে-অপরকে দোষারোপ করতো। ঝগড়ার সময় কখনো কখনো ঐ ইজিবাইক চালকের কথাও উঠে আসতো। ফলে ঘটনাটি স্থানীয় মানুষের কানে যায়। গতকাল সোমবার সকালে মুরাদ মোল্লা তার স্ত্রী ফাল্গুনীকে মারধোর করলে তিনি স্বামীর বিরুদ্ধে ইজিবাইক চালক মারুফ হত্যার বিষয়টি পুলিশকে অবগত করেন। তার দেওয়া তথ্যের বিরুদ্ধে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ দম্পত্তিকে আটক করে। এরপর তাদের দেখানো স্থানে মাটি খোড়া হয়। দুপুর ৩টার দিকে বৃষ্টির মধ্যে সেখান থেকে মারুফের কঙ্কাল উদ্ধার করা হয়। তিন মাস আগে ইজিবাইক চালক মারুফকে হত্যা করে ঐ স্থানে লাশ পুতে রাখা হয়।
হরিণটানা থানার ওসি তদন্ত মুরাদ হোসেন মিলন বলেন,ইজিবাইক চালক মারুফ আসামিদের পূর্ব পরিচিত। গত রমজানের যে কোনো এক দিন রাতে তারা ফোন করে বাসায় ডেকে নেয় মারুফকে। পরে তাকে গাড়িতে বসা অবস্থায় পেছন থেকে গলায় দড়ি বেধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঐ দিন রাতে বাড়ির উঠানে তাকে মাটিতে পুঁতে রাখা হয়। এর পর ইজিবাইকটি ভেঙ্গে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় তারা।
এ ব্যাপারে হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফালগুনী জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম মারুফ এবং তার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তিনি পঙ্গু ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় পাঁচ মাস আগে ইজবাইক ছিনতাই করার পর তার চালক মারুফকে হত্যা করে তার লাশ মাটি চাপা দিয়ে গুম করা হয়েছিল। ফলে লাশ কঙ্কালে পরিণত হয়েছে। দুপুর ৩টায় কঙ্কাল উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মারুফের প্রকৃত নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার

খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার

আপলোড সময় ০৫:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬