ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে জরিমানা খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় মেডিকেল স্বাস্থ্যসেবা সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার “রূপান্তরের বাংলাদেশ: রাজনীতি, সমাজ ও সংস্কৃতির নতুন অধ্যায়” খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে হাসান আল নাঈমের যোগদান, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খুলনা নগরীতে জলাবদ্ধতা নিরসনে তিন মনিটরিং কমিটি গঠন

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার সকালে মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের (দশগেট) সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

উল্লেখ্য, পুরাতন এই স্লুইচ গেটটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি একটি গেট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় জরুরি ভিত্তিতে গেটটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রশাসক বলেন, গত তিন দিনের অবিরাম বর্ষণে নগরীর যে সকল স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সে সকল এলাকার পানি ইতোমধ্যে অনেকটা নেমে গেছে।

তবে আবারও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। নগরীতে জলাবদ্ধতা যাতে না হয় সে জন্য তিনটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ড্রেন ও খালে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ সরিয়ে পানির প্রবাহ বৃদ্ধিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি পর্যায়ক্রমে সবগুলি গেট সংস্কার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী ৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ গেটটির সংস্কার কাজ শেষ হবে বলে জানান।

প্রশাসক দশগেটসহ ৩০ ও ৩১নং ওয়ার্ডের মতিয়াখালী ও লবনচরা এলাকার ড্রেনের পানি প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাফিকুল হাসান দিদার, সহকারী প্রকৌশলী মো: ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো: সেলিমুল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার

খুলনা নগরীতে জলাবদ্ধতা নিরসনে তিন মনিটরিং কমিটি গঠন

আপলোড সময় ০২:৩৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬