ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে জরিমানা খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় মেডিকেল স্বাস্থ্যসেবা সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার “রূপান্তরের বাংলাদেশ: রাজনীতি, সমাজ ও সংস্কৃতির নতুন অধ্যায়” খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে হাসান আল নাঈমের যোগদান, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খুলনার সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আরফানা হোসেন নির্জনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল রবিবার নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নিহত স্কুল ছাত্রী ‘নির্জনা’র ঘাতক পিতা-মাতা মাদকাসক্ত। তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তারা একাধিকবার আটক হয়েছে। এ মাদকাসক্ত দম্পতি তাদের একমাত্র মেয়েকে পৈশাচিকভাবে হত্যা করেছে।

বক্তারা দাবি করেন, হত্যাকারী দম্পতি নিজেদের অপরাধ আড়াল করতে মেয়ের নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছন, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

বক্তারা বলেন, নিজের সন্তানকে নির্মমভাবে হত্যাকারী পিতা-মাতা সমাজে নিকৃষ্ট এবং ধিকৃত। তারা এ হত্যাকাণ্ডে অভিযুক্ত পিতা আকাশকে অবিলম্বে গ্রেফতার ও

হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত বাবা-মা’র সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

‘বসুপাড়া বাঁশতলা মোড় এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে এলাকার নারী, পুরুষ ও শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ‘নীরবতা নয়, প্রতিবাদ’ সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন শেখ জামাল উদ্দিন, মাহমুদ আলম বাবু মোড়ল, আরিফুল ইসলাম বিপ্লব, ডা. শাহীন আহসান প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ জুুলাই বিকেলে মেয়ে নির্জনার সঙ্গে মা আরিফা ইয়াসমিন সিমার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মেয়েকে কয়েকটি চড়-থাপ্পরড় মারেন তিনি। ঘরের ভেতর শোরগোল শুনে বাবা আলীম হোসেন আকাশ এসে তাদের উভয়কে চুপ করতে বলেন। কিন্তু মেয়ে চুপ না থাকায় তিনি একটি কাঠের চলা দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর রাতে নির্জনার বাবা ঘরের ভেতরে থাকা ছেঁড়া লুঙ্গি ও একটি প্লাষ্টিকের বস্তায় মোটরসাইকেলে বেঁধে নিরালার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার

খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপলোড সময় ০২:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬