ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে জরিমানা খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় মেডিকেল স্বাস্থ্যসেবা সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার “রূপান্তরের বাংলাদেশ: রাজনীতি, সমাজ ও সংস্কৃতির নতুন অধ্যায়” খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে হাসান আল নাঈমের যোগদান, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভুল প্রশ্নপত্রে গত সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে খুলনার শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ২টার পর থেকে নগরীর ব্যস্ততম শিববাড়ী মোড়ে জড়ো হয়ে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি ব্রজলাল কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা নৌ- বাহিনী কলেজসহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এদিকে নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শিববাড়ী মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিভোগের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহনের যাত্রীরাসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেয়। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানায়। এ সময় সরকারি সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. আসাদুজ্জামান আল গালিব, সোলায়মান ফয়সাল, রিয়াজ হাবিব, মিরাজুল ইসলাম ও জাওয়াদ রহমান ক্ষুব্ধ কণ্ঠে বলেন, গত সোমবারের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল রয়েছে। এ ভুলের জন্য শিক্ষামন্ত্রী দায়ী। এছাড়া টানা বৃষ্টির মধ্যে দুর্যোগপূর্ণ সময় ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ফলে বহু পরীক্ষার্থী ঠিক সময়ে পরীক্ষা দিতে কেন্দ্রে আসতে পারেনি। তার ওপর অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে অনেক কঠিন হয়েছে। এতে বেশির ভাগ শিক্ষার্থীরাই ভালো পরীক্ষা দিতে পারেনি। এছাড়া চলমান পরীক্ষার প্রশ্নপত্রে নানা ধরনের অসঙ্গতি রয়েছে বলেও শিক্ষার্থীদের অভিযোগ।

শিক্ষার্থীদের আরো অভিযোগ করেন, যেখানে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা সেখানে কেন দুর্যোগ কবলিত এলাকাগুলোর পরীক্ষা স্থগিত করে পরে পরীক্ষা নেওয়া হবে? শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের পোল্ট্রি মুরগি বলায় তার তীব্র সমালোচনা করে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীরা অনতিবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে। তারা বলেন, আমাদের এখন এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। বিকাল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে তার কর্মসূচি সমাপ্ত করে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার

খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড সময় ০৭:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬