খুলনায় ২২ কেজি গাঁজাসহ পুলিশ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতার দুই যুবক হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মো. রুবেল হাওলাদার (৩১) ও রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রাামের মো. সিমবাদ চৌধুরী (২৮)।
পুলিশ জানায়, সোমবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ৮টার দিকে সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে স্কচ টেপে মোড়ানো ১১টি পোটলায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলার ওজন ছিল প্রায় ২ কেজি।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে এর আগে নগরীর দৌলতপুর থানায় মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে একটি মামলা রয়েছে। এছাড়া রুবেল হাওলাদারের বিরুদ্ধে ২০১৩ সালে বটিয়াঘাটা থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল। তাদের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মাদকের উৎস, গন্তব্য এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ শিরোনাম
খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
-
খুলনা ব্যুরো - আপলোড সময় ০৭:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- 17
Tag :
জনপ্রিয় সংবাদ



















