ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের প্রতিটি বিভাগে ভারতীয় দূতাবাস কেন? প্রশ্ন তুললেন মেজর (অব.) দেলোয়ার হোসেন জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ব্যবসার কথা বলে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা বিএনপিতে লিখিত আবেদন ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুর সদর উপজেলায় আঃ কাদের জিলানী মাইনদ্দিন চিশতী (রহ:) ওয়াক্ফ এষ্টেটের সম্পদ লুটপাটের অভিযোগ সাতক্ষীরায় মাদক জব্দ-ধ্বংস মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জাতীয় সংসদে অর্থ বিল পাস, করমুক্ত আয়ের সীমা বাড়ল প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানীভাতার দাবি নওগাঁর বদলগাছীতে রাত জেগে কবর পাহারায় স্বজনরা, মৃত্যুর পরও নেই স্বস্তি সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ আয়োজিত বৃক্ষ- রোপণ কর্মসূচির উদ্বোধন

  • খুলনা ব্যুরো
  • আপডেট সময় ০৮:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনজনিত কারণে খুলনাসহ উপকূলীয় অঞ্চলের মানুষ অর্থাৎ আমরা সর্বোচ্চ ঝুঁকিতে আছি। লবনাক্ততা, তাপদাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছা¦স ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছি। এই ঝুঁকি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে কেসিসিও আগামী ছয় মাসে মহানগরীতে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার সকালে কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে প্রশাসক বৃক্ষরোপণ, বৃক্ষের পরিচর্যা, প্রত্যেকের বাড়ির আঙ্গিনাসহ আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং ড্রেনে বর্জ্য না ফেলার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। সম্মিলিত প্রচেষ্টায়ই খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, অধ্যক্ষ প্রফেসর ড. মো: শাহিদুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমানসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বাংলাদেশের প্রতিটি বিভাগে ভারতীয় দূতাবাস কেন? প্রশ্ন তুললেন মেজর (অব.) দেলোয়ার হোসেন

কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ আয়োজিত বৃক্ষ- রোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৮:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬