ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে বিজিবির টাস্কফোর্স অভিযানে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান আটক রাজনীতি ও অপপ্রচারের শিকার তালা উপজেলা হতে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি, নেপথ্যে উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল  অবশেষে সাতক্ষীরার বহুল আলোচিত নায়েব শর্মিষ্ঠা নড়াইলের কালিয়ায় বদলি খুলনায় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার দাবিতে অধিকারের মানববন্ধন ৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি রাজধানীর কড়াইল বস্তিতে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদক চক্রের সন্ধান, ৪৩ লাখ টাকা ও বিপুল পরিমাণ মা’দ’ক উদ্ধার ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন পথচলা পুলিশ পরিদর্শক রেজাউলের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও পুলিশে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ 

খুলনায় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার দাবিতে অধিকারের মানববন্ধন

  • খুলনা অফিস
  • আপলোড সময় ১০:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 20

খুলনায় মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গুমের শিকার হয়ে যারা এখনো ফিরে আসেনি অবিলম্বে তাদেরকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং পরিবারকে পূণর্বাসন করতে হবে। এছাড়া গুমের শিকার কেউ জীবিত না থাকলে সেটিও রাষ্ট্রীয়ভাবে তাদের পরিবারকে জানাতে হবে। এটি করতে ব্যর্থ হলে দেশে আবারো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হবে এবং গুমের সংস্কৃতি ফিরে আসবে।

তারা বলেন, প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২’র ১৪ (৩) ও ২১ ধারা সংশোধন করে বিতর্কহীন একটি সুন্দর আইন প্রণয়ন ও তা জাতীয় সংসদে পাশ করতে হবে। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘অধিকার’ খুলনা ইউনিটের ফোকালপারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, মোংলায় কোস্টগার্ডের বিরুদ্ধে মিরাজ শেখ নামে একজন জেলে ও মোটরসাইকেল রাইডারকে গুমের অভিযোগ উঠেছে। অবিলম্বে সরকারকে এ ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং মিরাজকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।

তারা বলেন, স্বাধীন দেশে এমন কথা ছিল না যে, গুমের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে।

বক্তৃতা করেন, বিএফইউজের (একাংশ) সহকারী এহতেশামুল হক শাওন, সাংবাদিকখু মো. রাশিদুল ইসলাম, খুলনা থানায় পুলিশের নির্যাতনের শিকার সাবেক ছাত্রদল নেতা এসএম মাহমুদুল হক টিটো, মানবাধিকার কর্মী শেখ আব্দুল হালিম, জি এম রাসেল ইসলাম, সাখাওয়াত হোসেন স্বপন, গুম থেকে ফিরে আসা ক্ষুদ্র ব্যবসায়ী মো ইমরান হোসেন প্রমুখ।

Tag :
About Author Information

Nirvik Sangbad

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খুলনায় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার দাবিতে অধিকারের মানববন্ধন

আপলোড সময় ১০:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬