ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীর কড়াইল বস্তিতে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদক চক্রের সন্ধান, ৪৩ লাখ টাকা ও বিপুল পরিমাণ মা’দ’ক উদ্ধার ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন পথচলা পুলিশ পরিদর্শক রেজাউলের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও পুলিশে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ  সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুই কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ একীভূত হচ্ছে যশোরের ১৬ সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনায় অপহরণ করে হত্যার অভিযোগে মামলার দেড়মাস পর ঢাকা থেকে সেই গৃহবধূকে জীবিত উদ্ধার করল পিবিআই কালিগঞ্জে মাদক সিন্ডিকেটের কবল থেকে সাংবাদিকের ফোন উদ্ধার এএসআই এরশাদের নেতৃত্বে আওয়ামী লীগ যদি হয় তাবলীগ! রূপগঞ্জে পরিত্যক্ত ভবনে ৫ পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার তালার হরিহরনগরে ব্যবসায়ীর উপর মাদকসেবীর হামলা!

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন পথচলা

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও চেতনা সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় নিয়ে সংগঠনটির জেলা শাখার শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে মুক্তিযোদ্ধার সন্তান, সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তারেক আদনান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মীর জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব মো. নজরুল ইসলাম রনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সংরক্ষণে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তানদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা হবে। সংগঠনের কার্যক্রমের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ঠাকুরগাঁও জেলা শাখাকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করার অঙ্গীকার করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মের জন্য একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রাজধানীর কড়াইল বস্তিতে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদক চক্রের সন্ধান, ৪৩ লাখ টাকা ও বিপুল পরিমাণ মা’দ’ক উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন পথচলা

আপলোড সময় ০৯:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬