ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে বিজিবির টাস্কফোর্স অভিযানে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান আটক রাজনীতি ও অপপ্রচারের শিকার তালা উপজেলা হতে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি, নেপথ্যে উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল  অবশেষে সাতক্ষীরার বহুল আলোচিত নায়েব শর্মিষ্ঠা নড়াইলের কালিয়ায় বদলি খুলনায় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার দাবিতে অধিকারের মানববন্ধন ৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি রাজধানীর কড়াইল বস্তিতে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদক চক্রের সন্ধান, ৪৩ লাখ টাকা ও বিপুল পরিমাণ মা’দ’ক উদ্ধার ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন পথচলা পুলিশ পরিদর্শক রেজাউলের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও পুলিশে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ 

সুনামগঞ্জে বিজিবির টাস্কফোর্স অভিযানে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার এলাকায় ট্রান্সফোর্স অভিযান পরিচালনা করে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে।

আজ (৩১ আগস্ট) সোমবার আনুমানিক রাত ০৩.৪০ টার দিকে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ শান্তিগঞ্জ এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মোঃ সেলিম রানার নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন। এ সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২,৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ৩,৫৮,১৯,০০০/- (তিন কোটি আটান্ন লাখ ঊনিশ হাজার) টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

জব্দকৃত ভারতীয় শাড়িগুলো সুনামগঞ্জ কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সুনামগঞ্জে বিজিবির টাস্কফোর্স অভিযানে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান আটক

আপলোড সময় ০৯:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬