ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাভারে ৯ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—রহস্য উদঘাটনের দাবি বাবার সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পন আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ  —- শিক্ষা মন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে বিজিবির টাস্কফোর্স অভিযানে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান আটক রাজনীতি ও অপপ্রচারের শিকার তালা উপজেলা হতে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি, নেপথ্যে উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল  অবশেষে সাতক্ষীরার বহুল আলোচিত নায়েব শর্মিষ্ঠা নড়াইলের কালিয়ায় বদলি খুলনায় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার দাবিতে অধিকারের মানববন্ধন ৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি

আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ  —- শিক্ষা মন্ত্রী

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৬:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 19

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। কাজেই শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছিলেন। এরমধ্যে একটি আজকের খুলনা প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ সেবায় সকলকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পুরস্কৃত করে উৎসাহ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া মাধ্যমিক পর্যায়ে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য গোলাপী সাইকেল উপহার দেওয়ার জন্য কাজ করা হচ্ছে।

শিক্ষক নিয়োগে বিলম্বের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ বিলম্বিত হচ্ছে। তবে অচিরেই ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ দেওয়ার মাধ্যমে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। শিক্ষায় ২ শতাংশ থেকে জিডিপির গ্রোথ ৫ শতাংশ নিয়ে যাওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর কাঠামো নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আর্কিটেকচারের পাশাপাশি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংসহ একাধিক বিভাগ খোলার যৌক্তিকতা পর্যালোচনা করা প্রয়োজন। লেদার ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভাগের জন্য প্রয়োজনীয় ল্যাব সুবিধা ও দেশে বিদ্যমান বিশেষায়িত প্রতিষ্ঠানও বিবেচনায় নেওয়া উচিত।

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক যানবাহনের যুগে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ইভি-সংশ্লিষ্ট কোর্স থাকা জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এআই ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয় চালু করা প্রয়োজন। এআই কোর্স চালুর আবেদন ইউজিসিতে দুই বছর ধরে আটকে থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা। তাই শুধু সুন্দর অবকাঠামো তৈরি করলেই হবে না; এ বিনিয়োগের যথাযথ ফলও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা কোথায় চাকরি করছেন, তাদের কর্মজীবনের অবস্থান কী- অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এসব তথ্য সংরক্ষণ করা জরুরি।

আন্তর্জাতিক র‌্যাংকিংয়েও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়ে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়া শিক্ষার্থীদের কৃতিত্বের অংশ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোরও পাওয়া উচিত।

তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, মেধা, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়েই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করতে হবে।

কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।

এর আগে বেলা সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, আনন্দ র‌্যালি, স্টল পরিদর্শন, ‘কুয়েটের অর্জন (ঐতিহ্য ও ভবিষ্যৎ) বিষয়ক উপস্থাপনা, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় পোস্টার/প্রজেক্ট প্রেজেন্টেশন, একই সময়ে দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্ত রাখা হয়। বিকেলে ৪টায় শিক্ষক বনাম শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং দেশ ও জাতির কল্যাণে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া, সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
About Author Information

Nirvik Sangbad

সাভারে ৯ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—রহস্য উদঘাটনের দাবি বাবার

আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ  —- শিক্ষা মন্ত্রী

আপলোড সময় ০৬:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬