ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে এবং ধান চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পাবনা জেলা বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার ৪ নং ওয়াডের শারুটিয়া কমিউনিটি সেন্টার কাম-পাবলিক লাইব্রেরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন বৃহস্পতিবার কর্মশালায় মো: গোলজার হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শারমিন জাহান, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন “জমির পরিমাণ কমলেও জনসংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে অল্প জমিতে অধিক ফলন পেতে আধুনিক উৎপাদন কলাকৌশল ও উচ্চফলনশীল হাইব্রিড জাতের বিকল্প নেই।বিশেষ করে আমন মৌসুমে ব্র্যাকের জনপ্রিয় জাত ‘ব্র্যাক ধান ১০’ ও ‘রাজা’ ধান চাষের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন মানিক রাহা আঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, বগুড়া অঞ্চল, বগুড়া কর্মশালায় এ আরএসএম মানিক রাহা তার সেশনে ব্র্যাকের পরিচিতি কৃষকদের মাঝে তুলে ধরেন।
তিনি হাইব্রিড ধান ও উচ্চ ফলনশীল ধান কি এবং সেগুলোর মধ্যে বেসিক পার্থক্য কি তা তুলে ধরেন। তিনি ব্র্যাকের হাইব্রিড জাতের ধানের বৈশিষ্ট্য এবং দেশের সামগ্রিকভাবে ধানের উৎপাদন বৃদ্ধিতে হাইব্রিড ধানের চাষের গুরুত্ব আলোচনা করেন।

পাবনা ব্র্যাক সিড এর টিএসও সুমন সাহা আধুনিক বীজতলা তৈরি, সঠিক বয়সে চারা রোপণ এবং সার ও সেচ ব্যবস্থাপনা নিয়ে আলোকপাত করেন। এছাড়া ধানের উৎপাদন বাড়াতে লাইন লোগো ও পার্সিং পদ্ধতির উপযোগিতা তুলে ধরেন তিনি।
কর্মশালায় এলাকার প্রায় ৬০ জন আদর্শ কৃষক অংশগ্রহন করেন প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে ব্র্যাকের জনপ্রিয় জাত রাজা ধানের বীজ বিতরন করা হয়।
আয়োজকরা জানান, ব্র্যাক সিড বিশ্বাস করে দেশজুড়ে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে এবং দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোঃ ইমরান হোসেন, এএসও, ব্র্যাক সিড, পাবনা।
ডিলার মো: রফিকুল হাসান, ভাঙ্গুড়া,পাবনা সহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় ১১:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬