বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিপিএম, পিভিএমএস ২৩ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে নড়াইল জেলার আনসার ও ভিডিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি নড়াইল, আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট, নড়াইল শাহীদুল ইসলাম রেঞ্জ কমান্ডারকে জেলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং পরিদর্শন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরে রেঞ্জ কমান্ডার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, নড়াইল শাখা পরিদর্শন করেন। সেখানে তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম এবং সদস্যদের জন্য পরিচালিত বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে রেঞ্জ কমান্ডার বলেন- এই ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো দেশের প্রায় ৬৫ লাখ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা এবং তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর আর্থিক সহায়তা প্রদান করা। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; এটি সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের সদস্যরা যেন সহজ শর্তে ঋণ গ্রহণ করে উৎপাদনমুখী কর্মকাণ্ডে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি নড়াইল শাখার কর্মকর্তা-কর্মচারীরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে গ্রাহক সেবা প্রদান করবেন। ঋণ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ঋণের সঠিক ব্যবহার ও সময়মতো আদায়ের বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে।
বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় একটি উন্নয়ণমূখী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। তিনি আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, নড়াইল শাখার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই শাখা আরও দক্ষতা, সুনাম ও সফলতার সঙ্গে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যাংক পরিদর্শনের সময় আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তিনি নড়াইল পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আনসার গার্ডের আনসার সদস্যদের দায়িত্ব পালন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালনের দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট, নড়াইল শাহীদুল ইসলাম।
খবর বিজ্ঞপ্তি 






















