সম্প্রতি বিভিন্ন এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নিজের ফেইসবুক পেইজে সাধারণ ও সম্মানী ব্যক্তিদের হয়রানি ও মানহানিকর পোস্ট করে পেশাদার রংমিস্ত্রি বনে গেছেন সাংবাদিক । অভিযোগকারীদের দাবি, নেই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা,এই রকম কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার আড়াল নিয়ে ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছেন এবং প্রমাণ ছাড়াই মানুষের বিরুদ্ধে লিখছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রকৃত পেশার সঙ্গে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই,
এমন ব্যক্তিরাও নিজেদের সাংবাদিক দাবি করে সামাজিকভাবে হেয় করছেন এই মহান পেশাকে। এতে ভুক্তভোগী ও তাদের পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন একজন পেশাদার রংমিস্ত্রি রাতারাতি সাংবাদিক বনে যাওয়া ব্যক্তির নামে নগরীর রাজপাড়া থানায় চাঁদা বাজির মামলা দায়েরের করেছেন ভুক্তভোগী পরিবার। আসামি মো: মাসুদ আলী পুলক , পিতা: মৃত মুনসুর সাং নতুন বিলসিমলা থানাঃ রাজপাড়া।
দায়ের করা মামলা নাম্বার-৩৩৭/২০২২ জি, আর মামলা নং-৬৬/২০২১ (রাজপাড়া) মামলা নং-১৭, তাং-১৪/০২/২০২১ ইং ধারাঃ-৪৪৮/৩০৭/৩২৩/৩৮৫/৫০৬ দঃ বিঃ সুত্রঃ রাজপাড়া থানা।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর বিজ্ঞ আইনজীবীরা বলছেন, সাংবাদিক হতে হলে পেশাগত নীতিমালা মানতে হয়।প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে লেখা,মানহানি বা চাঁদাবাজির উদ্দেশ্যে সংবাদ প্রকাশ দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীদের উচিত প্রমাণসহ নিকটস্থ থানায় বা প্রেস কাউন্সিলে অভিযোগ করা।
প্রশাসনের পক্ষ থেকে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রকৃত সাংবাদিকদের পরিচয়পত্র যাচাই করে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জয়নাল আবেদীন জয়,রাজশাহী থেকে 















