ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে কারা ও অর্থদন্ড আবারও খুলনায় স্কুলছাত্রীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে ভর্তি ইরান সফরে গালিবাফের সঙ্গে সাক্ষাৎ, খামেনি হত্যার হুমকির নিন্দা স্পিকারের টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: কার্ড বাণিজ্য, ওজনে কারচুপি, সময়ক্ষেপণ ও হয়রানিতে ক্ষুব্ধ উপকারভোগীরা ঘরহারা মা’কে নিজ ভিটায় পুনর্বাসন.মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন পুঠিয়ার এসিল্যান্ড  গাজীপুরে একের পর এক নিভছে শিল্পের বাতি: এক সপ্তাহে বন্ধ ১৩ পোশাক কারখানা, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত গাজীপুরের শ্রীপুরে অবহেলিত সড়কের উন্নয়নে শুরু হলো নির্মাণকাজ “এআই এবং সৃজনশীল শিল্পকলা” জাল সনদে চাকরি: খুলনায় নৈশ প্রহরীর বিরুদ্ধে বন বিভাগের মামলা, ৪৭ লাখ টাকা ফেরতের দাবি
পাশে নির্মাণাধীন ভবনের খোলা জানালা ব্যবহার করছে সংঘবদ্ধ চোরচক্র—ভুক্তভোগীর অভিযোগ

খুলনায় রাত জেগে বাসা পাহারা দিচ্ছেন সাংবাদিক রিতা রানী মণ্ডল

  • খুলনা ব্যুরো
  • আপডেট সময় ০৩:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

খুলনা মহানগরের পশ্চিম টুটপাড়ায় এক নারী সাংবাদিকের বাসায় দেড় মাস ধরে ধারাবাহিকভাবে চুরির চেষ্টার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক রিতা রানী মণ্ডল অভিযোগ করেছেন, গত ২১ মে থেকে শুরু হওয়া চোরের উৎপাতের কারণে তিনি প্রতিদিন রাত জেগে নিজের বাসা পাহারা দিতে বাধ্য হচ্ছেন। ইতোমধ্যে অন্তত তিনবার দুর্বৃত্তরা তার বাসায় প্রবেশের চেষ্টা করেছে।
সর্বশেষ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সংঘবদ্ধ চোরচক্রটি তার বাসার দুটি জানালা ভেঙে এবং গ্রিল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় রিতা রানী মণ্ডল শব্দ পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি পশ্চিম টুটপাড়ার ফরিদ মোল্ল্যার মোড়ে ফকরুলের মিলের সামনে রেলওয়ের অবসরপ্রাপ্ত ওসি ইকরামের চারতলা ভবনের একটি ভাড়া বাসায় বসবাস করেন। তার বাসার একেবারে পাশেই একটি নির্মাণাধীন বহুতল ভবন রয়েছে। অভিযোগ রয়েছে, ওই ভবনের খোলা জানালাকে ব্যবহার করেই সংঘবদ্ধ চোরচক্রটি বারবার তার বাসার জানালার কাছে পৌঁছে চুরির চেষ্টা করছে।
রিতা রানী মণ্ডল অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনটি বর্তমান ওসি মনিরুজ্জামানের। দীর্ঘদিন ধরে বিষয়টি জানানো হলেও ভবনের ঝুঁকিপূর্ণ খোলা জানালা বন্ধ করার কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চোরচক্রটি একই পথ ব্যবহার করে বারবার তার বাসায় হানা দেওয়ার সুযোগ পাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি শুধু একটি পরিবারের নিরাপত্তার প্রশ্ন নয়; একই কৌশলে আশপাশের অন্যান্য বাসাও ঝুঁকির মধ্যে রয়েছে। তারা দ্রুত নির্মাণাধীন ভবনের নিরাপত্তা নিশ্চিত করা, খোলা জানালাগুলো বন্ধ করা, এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার এবং চুরির চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, একাধিকবার চুরির চেষ্টার ঘটনায় রিতা রানী মণ্ডল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন। তার ভাষ্য, দিনের বেলায়ও নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে এবং রাত হলেই নতুন করে আতঙ্ক শুরু হয়। একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও তাকে প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে কি না এবং অভিযোগের বিষয়ে বর্তমান ওসি মনিরুজ্জামানের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে কারা ও অর্থদন্ড

পাশে নির্মাণাধীন ভবনের খোলা জানালা ব্যবহার করছে সংঘবদ্ধ চোরচক্র—ভুক্তভোগীর অভিযোগ

খুলনায় রাত জেগে বাসা পাহারা দিচ্ছেন সাংবাদিক রিতা রানী মণ্ডল

আপডেট সময় ০৩:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬