ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় গণপিটুনিতে শিশু অপহরণকারী নিহত সাতক্ষীরার ব্রহ্মরাজপুর গাছ কেটে রাস্তা নির্মাণে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুত্বর জখম গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আড়াই বছর ধরে থানায় থানায় চাকরি, হদিস নেই এএসআই মোতালেবের খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার খুলনায় স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা জেলা আইনজীবী থানা জামায়াতের  সেক্রেটারি এডভোকেট লিয়াকত আলীর ইন্তিকাল তালায় ‎দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২ তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ খুলনায় যুবলীগ কর্মী গ্রেফতার

ঘরহারা মা’কে নিজ ভিটায় পুনর্বাসন.মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন পুঠিয়ার এসিল্যান্ড 

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজার সংলগ্ন এলাকার এক মা ভিক্ষা করে মানুষ করেছেন তাঁর ছেলেকে। সেই মা বয়সের ভারে নুয়ে পড়লে তাঁর শেষ সম্বল একখন্ড জমি নিজের নামে লিখে নেন তার ছেলে। এরপর মাকে অবহেলা করতে শুরু করেন।শুরু করেন মানসিক নির্যাতন। এক পর্যায়ে বৃদ্ধা মাকে বাড়ির বাইরে ফেলে আসেন। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের নজরে আসে। সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে ঘরহারা এক অসহায় মাকে তাঁর নিজ ভিটায় পুনর্বাসনের ব্যবস্থা করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

এ বিষয়ে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, একটি নিরাপদ আশ্রয় শুধু ইট-কাঠের ঘর নয়, এটি নতুন করে বাঁচার সাহস, সম্মান ও স্বপ্নের ঠিকানা। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করতে পেরে প্রশান্তি অনুভব করছি। এই ছোট্ট উদ্যোগ যদি একজন মানুষের মুখে হাসি ফোটায়, তবে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, অসহায় ও ভূমিহীন মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিক। মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

নতুন ঘরে উঠে আবেগাপ্লুত কণ্ঠে ওই মা বলেন, ভাবিনি আর কখনো নিজের ভিটায় ফিরতে পারবো। স্যার ও যারা আমার পাশে দাঁড়িয়েছেন,আল্লাহ তাদের মঙ্গল করুন।

উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা এগিয়ে এলে অনেক অসহায় মানুষের জীবন বদলে যেতে পারে। একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক আচরণ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় গণপিটুনিতে শিশু অপহরণকারী নিহত

ঘরহারা মা’কে নিজ ভিটায় পুনর্বাসন.মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন পুঠিয়ার এসিল্যান্ড 

আপলোড সময় ০৫:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬