ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে জরিমানা খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় মেডিকেল স্বাস্থ্যসেবা সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার “রূপান্তরের বাংলাদেশ: রাজনীতি, সমাজ ও সংস্কৃতির নতুন অধ্যায়” খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে হাসান আল নাঈমের যোগদান, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনঃ ভোটার তালিকা থেকে বাদ পড়লেন নতুন ৬৯৭ সদস্য

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত ভোটার তালিকা থেকে ৬৯৭ জনকে বাদ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নতুন সদস্য হওয়া ৬৯৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৭০৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ জুলাই নির্বাচন উপলক্ষ্যে ২ হাজার ৪০২ জনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড। এরপর ৩ জুলাই ভোটার তালিকার ৬৯৭ জনের বিষয়ে আপত্তি দেন কয়েকজন সদস্য। আপত্তির আবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত নতুন সদস্য হিসেবে সাধারণ শ্রেণিতে ৫৮১টি ও সহযোগী শ্রেণিতে ১১৬টিসহ মোট ৬৯৭ জনের নাম ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ বিধিবহির্ভূত।
এদিকে, গত সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল বোর্ডের চেয়ারম্যানের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় জানান, আপিল আবেদন গ্রহণ করে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের কাছে ফলাফল জমা দেওয়া হয়েছে। তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন।

এ ব্যাপারে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক ভোটার তালিকার ৬৯৭ জনের বিষয়ে আপত্তি প্রদান এবং আপিলে সেটি মঞ্জুর করায় ৬৯৭ জন সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজই (মঙ্গলবার) চূড়ান্ত ভোটার তালিকা চেম্বারের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর পরে যদি কেউ আদালতে যান তখন তখন আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার

খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনঃ ভোটার তালিকা থেকে বাদ পড়লেন নতুন ৬৯৭ সদস্য

আপলোড সময় ০৪:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬