ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় জনতা পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের মাজার জিয়ারত যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন যশোরে তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রবাসী স্বামীর আইনি লড়াই এভাবে আর কোনো পুলককে  গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার ঠাকুরগাঁও চেম্বারে নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়ম, নির্বাচন ছাড়াই কমিটি গঠণ ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার,দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায়

খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম এম মজিবর কারাগারে

খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমএম মজিবর রহমানের জামিন না মঞ্জুর করে আদালত কারাগারে প্রেরণ করেছে। গতকাল বুধবার খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মো. আসাদুর জামান জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এর আগে গত ১৩ মে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে মুক্তি পান তিনি ।

সোনাডাঙ্গা থানার জিআরও গোপাল সাহা বলেন, এমএম মজিবর রহমান সোনাডাঙ্গা থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলার আাসমি ছিলেন। ১৩ মে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন তিনি। বুধবার দুপুরে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশের একটি সূত্র জানায়, নগরীর খালিশপুর থানায় দায়ের হওয়া অপর একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি কারাগারে ছিলেন। কিন্তু সেই মামলায় জামিন নেওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল বিকেলে নগরীর ময়লাপোতা মোড়স্থ খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন পর্যালোচনা করে দেখতে পায়, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আলাপ-আলোচনা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন বিষয়ে নির্দেশনা আদান-প্রদান করেছেন। পরবর্তীতে এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় ২০২৫ সালের ৮ নভেম্বর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

জাতীয় জনতা পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের মাজার জিয়ারত

খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম এম মজিবর কারাগারে

আপলোড সময় ০৭:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬