ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি-ব্যঙ্গচিত্র,২৭ মামলার আসামি কামাল প্রধান এখনো প্রকাশ্যে খুলনা ডিবি পুলিশের হাতে বি কোম্পানির সক্রিয় ৫ সন্ত্রাসী গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রি, পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার বিয়ের সাজ না খুলতেই মৃত্যুর ডাক: নববধূকে রেখে চিরবিদায়ে সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানা খুলনায় আন্তর্জাতিকমানের আধুনিক খাদ্য সংরক্ষণাগার (গমের স্টিল সাইলো) নির্মাণ সম্পন্ন খুলনার বটিয়াঘাটার খেয়া ঘাটে দ্বিগুণ ভাড়া আদায়: কর্তৃপক্ষ নিরব মাদকের খুচরা বিক্রেতা নয়, ডিলার ও গডফাদারদের গ্রেফতারের পরামর্শ সাংবাদিকদের কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ  খুলনার ডাক্তারপাড়া হেফজখানায় শিশু শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন

সাংবাদিকের শুধু জামিন নয়; মামলা প্রত্যাহার করতে হবেঃ আহমেদ আবু জাফর

বগুড়ায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষে দায়েরকৃত ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। জামিন কোনো সমাধান নয়, এটি অধিকার। রাষ্ট্র পরিচালনার নামে অন্যায়-অপরাধ, অনিয়ম-দুর্নীতি করবেন আর তা কেবল সাংবাদিকরা লিখলেই তাদের জেল-জুলুম নির্যাতন, এগুলো সহ্য করা যায় না। এই অবস্থা থেকে গণমাধ্যমকে মুক্তি দিতে হবে।

ইতিমধ্যে মামলায় আসামি সাংবাদিক রেজানুর রহমানের জামিন পেয়েছে। শুধু জামিন নয় অবিলম্বে এই কারসাজি মামলা প্রত্যাহার করতে হবে। প্রতিমন্ত্রীর বহুল আলোচিত সত্য ঘটনার সংবাদ প্রকাশে যদি সাংবাদিকদের বিরুদ্ধে জেল জুলুম হুলিয়া পোহাতে হয় তবে সেটাকে গণমাধ্যমের স্বাধীনতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন। নেতৃবৃন্দ সরকারের নিকট সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা, স্বাধীনতার দাবি করে সংসদে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করেন।

সম্প্রতি প্রতিমন্ত্রী শাহে আলমকে ঘিরে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানদের নামে ২টি ইউনিয়ন (সীমান্ত দিগন্ত এবং নিজের মীরাবাড়ি নামে একটিসহ ৩টি ইউনিয়নের নামকরণসহ ১০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এছাড়া ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, নানা দূর্ণীতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনায় মানহানি এবং সাইবার আইনের অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন বাদী হয়ে দৈনিক অগ্রযাত্রা পত্রিকার সম্পাদকসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) গাজীপুর থেকে আটক করা হয়।

রবিবার (২১ জুন) বেলা পৌনে ১২টায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মিসবাহ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস ও জেলা প্রতিনিধি সাব্বির হাসান।

এদিকে মামলা দায়েরের পর সারাদেশে সাংবাদিকদের মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় সারাদেশে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি-ব্যঙ্গচিত্র,২৭ মামলার আসামি কামাল প্রধান এখনো প্রকাশ্যে

সাংবাদিকের শুধু জামিন নয়; মামলা প্রত্যাহার করতে হবেঃ আহমেদ আবু জাফর

আপডেট সময় ০৫:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬