রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এনজিও আম্বালা ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ আরজু হোসেন ও সহকারী হিসাব রক্ষক সাহাবুদ্দিন হোসেনের বিরুদ্ধে অফিসরে ক্রেডিট সুপারভাইজার পপি আক্তার রাজবাড়ী কোর্টে গত ৬ জুলাই নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য রাজবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এজাহারে পপি আক্তার জানান, শাখা ব্যবস্থাপক মোঃ আরজু হোসেন ও অফিস সহ-হিসাব রক্ষক তাহাকে প্রায়ই কু-প্রস্তাব দিতো। তাদের অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৪ জুন রাত ১১ টায় তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। তার ডাক চিৎকারে অন্যারা এগিয়ে এলে ম্যানেজার ও হিসাব রক্ষক পালিয়ে যায়। শাখা ব্যবস্থাপক মোঃ আরজু হোসেন জানান, পপি আক্তার বিভিন্ন সমিতি থেকে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। পপি আক্তারকে গত ২৪ জুন খলিলপুর শাখায় বদলী করা হয়। ঢাকার হেড অফিস পপি আক্তারকে চাকুরী থেকে বরখাস্ত করেছে। অপরদিকে পপি আক্তার জানান, ম্যানেজারের কু-প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি আদালতে মামলা করেছেন। ন্যায় বিচার পাবেন বলে আশাবাদি।
সংবাদ শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে আম্বালা ফাউন্ডেশনের ম্যানেজারসহ ২ জনের বিরুদ্ধে মহিলাকর্মীকে কু-প্রস্তাব দিয়ে ধর্ষনের চেষ্টা॥ আদালতে মামলা
-
মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী - আপলোড সময় ০৫:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 31
Tag :
জনপ্রিয় সংবাদ


























