ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

রূপগঞ্জে ভিটে মাটি রক্ষায় ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাপ দাদার ভিটেমাটি রক্ষার্থে ৯ দফা দাবিতে ভূমিদস্যূদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ,দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।

শুক্রবার (১৭ জুলাই)বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী মোড় এলাকায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জমির মালিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন শেষে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রূপগঞ্জ অফিসার এসোসিয়েশনের উপদেষ্টা আবুবক্কর সিদ্দিক, সাবেক সেনাকর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, আহসানুল্লাহ মাস্টার, এ্যাড. নাজমুল, সামাজিক সংগঠন নেতা ইউসুফ চৌধুরী সহ আরো অনেকে।

মানববন্ধনে ভুক্তভোগী অফিসার এসোসিয়েশনের উপদেষ্টা আবুবক্কর সিদ্দিক, বলেন, কায়েতপাড়ায় একটি আবাসন কোম্পানি কৃষকের নাম মাত্র জমি কিনে কয়েকটি গ্রাম জোরপূর্বক বালু দিয়ে ভরাট করে ফেলেছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম বন্যার রূপ ধারণ করছে। সারাবছরই বালুর পানিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। আবাসন কোম্পানিটি তাদের ডিমারগেশন করে এবং কৃষকের জমি ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করুক নয়তো প্রশাসন তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়ার আহ্বান জানান।

মানববন্ধনে ভুক্তভোগী বক্তারা অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী আবাসন কোম্পানি দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমির প্রকৃত মালিকদের হুমকি-ধমকি দিয়ে দখল নেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। এতে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে দখলচেষ্টা বন্ধ করতে হবে। বৈধ মালিকানাধীন জমি রক্ষায় তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরেন ।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

রূপগঞ্জে ভিটে মাটি রক্ষায় ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপলোড সময় ০৩:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬