সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরন প্রকল্পের আওতায় নেটওয়ার্কের সদস্যদের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার আশা।
জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, নেটওয়ার্কের সদস্য ভুমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রুপালি পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য শিরিনা খাতুন, প্রভাষক কামরুজ্জামান, গাজী শহিদুল্লাহ, রেবেকা খাতুন, টুম্পা খাতুন, মোবারক হোসেন, সাংবাদিক জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, দিলীপ সানা, আব্দুল আলিম ও রাশেদ সানা প্রমুখ।
সভায় মিডিয়ার মাধ্যমে বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কমিউনিটি মেবিলাজার বিরাম কুমার ঘোষ। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় এবং আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তালা প্রতিনিধি 














