ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড খুলনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৭ সাভারে ওএমএস কালোবাজারির তথ্য সংগ্রহে ৪ সাংবাদিককে হেনস্তা ও জেলে প্রেরণ: এসআই আব্বাসের কৌশল, ওসি সাইফুল আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন কালোবাজারি সেলিমকে বাঁচাতে ওসি মাহবুবের তালবাহানা! সাংবাদিকদের ওপর হামলার হুমকি ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ ঠাকুরগাঁও টাংগন নদী হতে প্রভাবশালীদের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন: নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন তালায় ইউপি সদস্য’র সহযোগীতায় বাল্যবিবাহ, প্রশাসনের অভিযানে বন্ধ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আঞ্চলিক সার্ভার কক্ষে আগ্নিকা- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বন নিয়ে শুরু হয়েছে নানা সমীকরণ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা ও হিসাব-নিকাশ। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বাড়ছে। পূর্ণাঙ্গ নাকি আংশিক কমিটি ঘোষণা করা হবে, তা নিয়েও রয়েছে নানা আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগকে নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতারাও রয়েছেন আলোচনায়।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, আইয়ুব আলী, তসলিম আহসান মাছুম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন এবং আদাবর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালসহ কয়েকজন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, মোঃ শিমুল আহমেদ, তানভীর আহম্মেদ ইকরাম, আবু সালেহ চৌধুরী মানিক, সাবেক সদস্য ফরহাদ আলী সজীব, আরিফ হোসেন, ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান রুয়েল, কামরুল ইসলাম ও রফী উদ্দিন ফয়সালসহ অনেকে।

তবে সাধারণ সম্পাদক পদে জোরালো আলোচনায় রয়েছেন দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মোঃ শিমুল আহমেদ। যুবদলের রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে নেতাকর্মীদের একটি অংশ জানিয়েছে।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কারণে সাধারণ সম্পাদক পদে শিমুল আহমেদের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের মতে, দলের দুঃসময়ে যারা সংগঠনের পাশে ছিলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং যাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই, নতুন কমিটিতে তাদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পাবে।

আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হতে পারে।

সব মিলিয়ে নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা ও কৌতূহল বাড়ছে। এখন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্ভাব্য পদপ্রার্থীরা।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্য প্রার্থীরা

আপলোড সময় ১০:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬