জিয়াউর রহমানের আদর্শ, বহুদলীয় গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন বক্তারা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক সেনাপ্রধান বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও রাজনৈতিক আদর্শ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তাঁদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবেদ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ ও বিএনপি নেতা সফি শাওন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমান।
এ ছাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা এবং দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা গভীরভাবে স্মরণীয়। তাঁর রাজনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ এবং রাষ্ট্র পরিচালনায় অবদানের বিভিন্ন দিক বক্তারা তুলে ধরেন।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্রের পক্ষে তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদানের কথাও স্মরণ করেন। তাঁরা জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ, জাতি এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
সংবাদ শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
-
আনিসুর রহমান মোল্লা - আপলোড সময় ০৪:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- 23
Tag :
জনপ্রিয় সংবাদ




















