ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তি, পরিবার, উম্মাহ ও স্বদেশের কল্যাণে ভবিষ্যত নির্মাণের সিদ্ধান্ত নিতে হবে – মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় মাদরাসা বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের দক্ষতা, সম্ভাবনা ও আগামীর কর্মপথ নিয়ে ‘ক্যারিয়ার মাজলিস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিজের ভেতরের সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে হবে। সবার আগে নিজেকেই খুঁজে দেখতে হবে, কোন বিষয়ে নিজের প্রবল আগ্রহ ও ঝোঁক রয়েছে। একসঙ্গে সবকিছু হওয়ার মোহ ত্যাগ করে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। নিজে লেখক, গবেষক, বক্তা কিংবা কোন কর্মক্ষেত্রের জন্য অধিক উপযুক্ত, তা চিহ্নিত করতে হবে। এরপর নিজের চিহ্নিত প্রতিভা ও আগ্রহের বিষয়টি উস্তাদ বা মুরুব্বিদের সঙ্গে পরামর্শ করে নিশ্চিত হতে হবে।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্র নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, উম্মাহ ও স্বদেশের কল্যাণ বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। একবার লক্ষ্য স্থির হয়ে গেলে তা অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যেখানে যাওয়া প্রয়োজন, যে মাধ্যম অবলম্বন করা দরকার কিংবা যে ব্যক্তির সহযোগিতা নেওয়া প্রয়োজন, লক্ষ্য অর্জনের স্বার্থে সবকিছু করতে হবে। তবে এসবের আগে প্রথমেই নিজেকে ঠিক করে নিতে হবে, আমি আসলে কী হতে চাই?

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দিন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর, জামিয়া রহমানিয়ার সম্মানিত মুদাররিস মাওলানা আবু নাঈম ফয়জুল্লাহ, বিশিষ্ট আলেম ও লেখক মুফতি সাঈদ আহমদ নদভী এবং জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার সম্মানিত শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ।

প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাখাওয়াত হুসাইন হাসিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব এহসান সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহসহ সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও যোগ্যতা অন্বেষণ, আগ্রহ অনুযায়ী কর্মক্ষেত্র নির্বাচন এবং ব্যক্তি, পরিবার, উম্মাহ ও স্বদেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

ব্যক্তি, পরিবার, উম্মাহ ও স্বদেশের কল্যাণে ভবিষ্যত নির্মাণের সিদ্ধান্ত নিতে হবে – মাওলানা মামুনুল হক

আপলোড সময় ০৬:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬