ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ টাকা গায়েব: তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি বাংলাদেশ কংগ্রেসের

দেশের ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।

দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এক বিবৃতিতে বলেন, দেশের ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অনিয়মের মাধ্যমে হারিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “পাচারকৃত এই টাকা উদ্ধার করতে হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, ব্যাংকিং খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এই খাতে দুর্নীতি, অনিয়ম ও অর্থপাচারের কারণে সাধারণ আমানতকারী এবং জাতীয় অর্থনীতি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। তাই জনগণের স্বার্থে প্রকৃত তথ্য উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর এক সংবাদ সম্মেলনে ব্যাংকিং খাতের বিপুল পরিমাণ টাকা গায়েব হওয়ার বিষয়টি স্বীকার করেছেন, যা দেশের আর্থিক খাত নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

বাংলাদেশ কংগ্রেস অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে পুরো ঘটনার সত্যতা উদঘাটনের আহ্বান জানিয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ টাকা গায়েব: তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি বাংলাদেশ কংগ্রেসের

আপলোড সময় ১১:১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬