ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঘুষ চাওয়া হয়নি, ভুলের দায় আমাদের’—স্বাস্থ্যখাত নিয়ে খোলামেলা বক্তব্য আদ-দ্বীনের নির্বাহী পরিচালকের শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা  আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা

খুলনা মেট্রোপলিটন ও বিভাগীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

অবহেলিত ও উপেক্ষিত সাংবাদিকদের মধ্যে মিলন, ভ্রাতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে খুলনা মেট্রোপলিটন ও বিভাগীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যালয়ের উদ্বোধন করেন সাহিত্যিক ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।
প্রেসক্লাবের সভাপতি স. ম. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে এ প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আলোচনা করেন দৈনিক স্বদেশ বিচিত্রার খুলনা ব্যুরো প্রধান স্বদেশ সরকার, দৈনিক অনির্বাণের স্টাফ রিপোর্টার মো. আমিনুর রহমান বাবু, সময়ের কাগজের খুলনা প্রতিনিধি হোসেন মোহাম্মদ বাচ্চু, দৈনিক পাঞ্জেরীর খুলনা ব্যুরো প্রধান শেখ সাইফুল্লাহ বাবু, স্বদেশ বিচিত্রার খান তরিকুল ইসলাম, দৈনিক স্বাধীন মত-এর খুলনা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, ক্রাইম ওয়াচ-এর খুলনা প্রতিনিধি শেখ আবুল হাসান এবং সাংবাদিক মো. জাফর ইকবাল অপুসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
বক্তারা আরও বলেন, সাংবাদিক সমাজের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য এ ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা অপরিসীম। তারা খুলনা মেট্রোপলিটন ও বিভাগীয় প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

ঘুষ চাওয়া হয়নি, ভুলের দায় আমাদের’—স্বাস্থ্যখাত নিয়ে খোলামেলা বক্তব্য আদ-দ্বীনের নির্বাহী পরিচালকের

খুলনা মেট্রোপলিটন ও বিভাগীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

আপলোড সময় ১২:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬