ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি বর্ষণের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি বর্ষণের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) একাংশের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন এমইউজের একাংশের সভাপতি রাশিদুল ইসলাম। এ সময় সংহতি জানিয়ে বক্তৃতা করেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদেরর উপর গুলি বর্ষণ খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অবস্থা প্রমাণ করে। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি গুলি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে ঘটনার নেপথ্যে কারা আছে- তাদের শনাক্ত ও বিচারের দাবি জানান।
এর আগে গত মঙ্গলবার কাজ শেষে রাত পৌঁনে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের চায়ে দোকানের সামনে চেয়ারে বসে এস এ টিভির খুলনা ব্যুরো প্রধান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ ও খুলনা মহানগর মিডিয়া সেলের সদস্য রকিবুল ইসলাম মতি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা প্রতিনিধ শেখ আওয়াল, স্টার টিভির ব্যুরো প্রধান রফিউল ইসলাম টুটুল ও আমাদের সময়ের খুলনা প্রতিনিধি সৈয়দ রানা কবির গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুইজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে চেয়ারের পায়ায় বিদ্ধ এবং স্পিøনটার সাংবাদিক আওয়ালের বুকে লেগে ছুলে যায়। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি । পরে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে।
এ ব্যাপারে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ারকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কী কারণে গুলির ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মোহাম্মদ জাহিদ হাসান বলেন, দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার কারণ উদঘাটন করা হবে। প্রকৃত সত্যটা স্পষ্ট হওয়া দরকার। সাংবাদিকদের ওপর হামলা বরদাস্ত করা হবে না। সাংবাদিকদের ওপর হামলায় সে যে দলের, যে মতের, যে আদর্শেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।
অপরদিকে, গত মঙ্গলবার গভীর রাতে নগরীর নূরনগর বিশ^াসপাড়া মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি বর্ষণের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপলোড সময় ১০:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬