ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঘুষ চাওয়া হয়নি, ভুলের দায় আমাদের’—স্বাস্থ্যখাত নিয়ে খোলামেলা বক্তব্য আদ-দ্বীনের নির্বাহী পরিচালকের শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা  আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির এক আলোচনা সভা রাজধানীর পুরানা পল্টনে পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এবিএম সেলিম আহমেদ।
সভায় পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আসলাম ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
আলোচনা সভায় পরিষদের ৪১ জন নতুন সদস্যের চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। এছাড়া সংগঠনের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় নির্বাহী পরিষদের সদস্যদের আরও সক্রিয় ও গতিশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা যায়।
সভায় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মো. একাব্বর আলী, সাবেক সভাপতি একেএম করম আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম শিকদার, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক এম. একরামুল হক আসাদ, আলম হোসেন, মোস্তফা জাহাঙ্গীর আলমসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

ঘুষ চাওয়া হয়নি, ভুলের দায় আমাদের’—স্বাস্থ্যখাত নিয়ে খোলামেলা বক্তব্য আদ-দ্বীনের নির্বাহী পরিচালকের

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় ০২:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬