ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা কলারোয়ায় জয়নগরে উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ বক্তব্য বিকৃতির শিকার সাতক্ষীরার ডিসি, খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় রূপান্তরের আলোচনা সভা বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি দপ্তরের প্রধান সরকারি চৌধুরী রহমান মাহফুজের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ দৌলতদিয়া মাদক উদ্ধারের নামে ভ্রাম্যমান আদালতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ খুলনায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন  অবহিতকরন ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় গর্ভবতী মায়েদের সরকারি ভাতা প্রদান সংক্রান্ত ফরম বিতরণ করেন  কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় নিজ বাড়িতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু জিজ্ঞাসাবাদের জন্য দুই ছেলেসহ পরিবারের সদস্যরা থানা হেফাজতে কেডিএ চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম মনার সাথে সামাজিক সংগঠন সিইউসির শুভেচ্ছা বিনিময় নড়াইলে আনসার ও ভিডিপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ কমান্ডার

খুলনায় শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেফতার

  • খুলনা অফিস
  • আপডেট সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার মো. পারভেজ গাজী ওরফে পারভেজকে (৩২) পুলিশ গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর লবণচরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পারভেজ নগরীর লবণচরা থানার মোক্তার হোসেন রোডের ৭ নম্বর গলির নূর ইসলাম গাজী ওরফে নূরু ইসলামের ছেলে।

নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার মো. পারভেজ গাজী ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পারভেজ বহু মামলার আসামি। সে সাধারণ মানুষের কাছে ভয়ঙ্কর ত্রাস হিসাবে পরিচিত।

পুলিশ জানায়, পারভেজ গত ২১ মে দুপুরে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে এসে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারের পাশর্^বর্তী স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। এরপর সে ঐ অফিসে থাকা যুবদল নেতা এবং পুটিমারী বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ ও জাহিদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এই গুলি মাসুমের বাঁ পায়ের ঊরু ও জাহিদের ডান হাতে বিদ্ধ হয়। ঘটনার পর পারভেজ দ্রুত মোটরসাইকেলে স্থান ত্যাগ করে। এছাড়া সে বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজী হত্যা মামলারও সন্দেহভাজন একজন আসামি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, পারভেজ বর্তমানে খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে লবণচরা, খুলনা সদর ও খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা রয়েছে। এছাড়া লবণচরা থানায় দায়ের হওয়া কয়েকটি হত্যা চেষ্টা, গুরুতর জখম, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের মামলারও সে আসামি। তার নামে থানায় একাধিক সাধারণ ডায়েরিও (জিডি) রয়েছে।

গ্রেফতারের পর পারভেজকে লবণচরা থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী পারভেজকে গ্রেফতারের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মধ্যে সস্তি ফিরে এসেছে। এছাড়া তার গ্রেফতারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা কলারোয়ায় জয়নগরে উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬