ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বক্তব্য বিকৃতির শিকার সাতক্ষীরার ডিসি, খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় রূপান্তরের আলোচনা সভা বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি দপ্তরের প্রধান সরকারি চৌধুরী রহমান মাহফুজের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ দৌলতদিয়া মাদক উদ্ধারের নামে ভ্রাম্যমান আদালতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ খুলনায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন  অবহিতকরন ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় গর্ভবতী মায়েদের সরকারি ভাতা প্রদান সংক্রান্ত ফরম বিতরণ করেন  কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় নিজ বাড়িতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু জিজ্ঞাসাবাদের জন্য দুই ছেলেসহ পরিবারের সদস্যরা থানা হেফাজতে কেডিএ চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম মনার সাথে সামাজিক সংগঠন সিইউসির শুভেচ্ছা বিনিময় নড়াইলে আনসার ও ভিডিপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ কমান্ডার পাবনার ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা; উদ্ধার হলো সরকারের কোটি টাকার সম্পদ

বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি দপ্তরের প্রধান সরকারি চৌধুরী রহমান মাহফুজের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি দপ্তরের প্রধান সরকারি চৌধুরী রহমান মাহফুজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। দপ্তরের একাধিক কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকজন লাইসেন্সধারীর সঙ্গে কথা বলে এমন অভিযোগের তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, ২০২৫ সালের ১ জুন ভিটিও ঢাকা দপ্তর থেকে বদলি হয়ে চৌধুরী রহমান মাহফুজ বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি দপ্তরের প্রধান সরকারি পদে যোগদান করেন। যোগদানের পর থেকে দপ্তরে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বাড়তে থাকে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেন, বাৎসরিক খাজনা পরিশোধ, লাইসেন্স নবায়ন এবং অন্যান্য সেবা গ্রহণ করতে আসা গ্রাহকদের নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। তাদের দাবি, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আর্থিক সুবিধা প্রদান করা হলে কাজ দ্রুত সম্পন্ন হয়, অন্যথায় দীর্ঘসূত্রতা সৃষ্টি করা হয়।
এছাড়া কৃষি লাইসেন্সকে বাণিজ্যিক লাইসেন্সে রূপান্তর, বিভিন্ন টেন্ডার কার্যক্রম এবং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগও উঠেছে। কয়েকজন ভুক্তভোগী দাবি করেন, কাজ করে দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা পাননি।
একজন ভুক্তভোগী বলেন, “আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। কিন্তু এক বছরের বেশি সময় ধরে আমাকে বিভিন্ন অজুহাতে ঘুরানো হচ্ছে। আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল বিশ্বাস বলেন, “কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য প্রধান সরকারি চৌধুরী রহমান মাহফুজের সঙ্গে যোগাযোগের করা হলে তিনি এ প্রতিবেদক বলেন, লিখিত দেন জবাব দিবো।
সংশ্লিষ্ট মহল রেলওয়ের ভূ-সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বক্তব্য বিকৃতির শিকার সাতক্ষীরার ডিসি, খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা

বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি দপ্তরের প্রধান সরকারি চৌধুরী রহমান মাহফুজের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ০৯:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬