ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে কারা ও অর্থদন্ড আবারও খুলনায় স্কুলছাত্রীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে ভর্তি ইরান সফরে গালিবাফের সঙ্গে সাক্ষাৎ, খামেনি হত্যার হুমকির নিন্দা স্পিকারের টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: কার্ড বাণিজ্য, ওজনে কারচুপি, সময়ক্ষেপণ ও হয়রানিতে ক্ষুব্ধ উপকারভোগীরা ঘরহারা মা’কে নিজ ভিটায় পুনর্বাসন.মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন পুঠিয়ার এসিল্যান্ড  গাজীপুরে একের পর এক নিভছে শিল্পের বাতি: এক সপ্তাহে বন্ধ ১৩ পোশাক কারখানা, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত গাজীপুরের শ্রীপুরে অবহেলিত সড়কের উন্নয়নে শুরু হলো নির্মাণকাজ “এআই এবং সৃজনশীল শিল্পকলা” জাল সনদে চাকরি: খুলনায় নৈশ প্রহরীর বিরুদ্ধে বন বিভাগের মামলা, ৪৭ লাখ টাকা ফেরতের দাবি

চালকদের চক্ষু পরীক্ষা জরুরি, চোখের যত্নে সচেতনতার আহ্বান কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

  • খুলনা ব্যুরো
  • আপডেট সময় ০৮:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মানুষের অমূল্য সম্পদ হলো চোখ। তাই চোখের যত্ন নেওয়া এবং দৃষ্টিজনিত সমস্যায় দ্রুত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে পরিবহন খাতে কর্মরত চালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা সড়ক নিরাপত্তার জন্য অপরিহার্য।
বুধবার দুপুরে নগর ভবনে কেসিসিতে কর্মরত চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভিশনস্প্রিং-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে খুলনা সিটি করপোরেশন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনকল্যাণমূলক এ উদ্যোগ চালকদের কর্মদক্ষতা ও নিরাপদ যান চলাচলে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি নগরীতে চলাচলকারী ইজিবাইক, রিকশাসহ অন্যান্য পরিবহন শ্রমিকদেরও চক্ষু পরীক্ষার আওতায় এনে প্রয়োজনীয় চশমা প্রদানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পরে তিনি ফিতা কেটে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ভিশনস্প্রিং ইতোমধ্যে সোনাডাঙ্গা বাস টার্মিনালে প্রায় এক হাজার পরিবহন চালক ও শ্রমিকের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চশমা বিতরণ করেছে।
এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, ভিশনস্প্রিং-এর সিনিয়র অপটোমেট্রিস্ট আশরাফুল আলম, অপটোমেট্রিস্ট মিনহাজুল করিম সাদী, কাউন্সিলর মো. সুজন মণ্ডল, রেজিস্ট্রার মো. তৌফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় নগরীর শহীদ হাদিস পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে রোটারি ক্লাব-খুলনা অঞ্চলের রিপসা টিম আয়োজিত ‘ইয়ার লঞ্চিং র‌্যালি ২০২৬-২৭’-এর উদ্বোধন করেন কেসিসি প্রশাসক। তার নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। অনুষ্ঠানে অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
দিনের শেষভাগে প্রশাসক নগরীর ২০, ২৩, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসংলগ্ন ড্রেনের পলি অপসারণ, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা এবং মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে কারা ও অর্থদন্ড

চালকদের চক্ষু পরীক্ষা জরুরি, চোখের যত্নে সচেতনতার আহ্বান কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আপডেট সময় ০৮:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬