ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে কারা ও অর্থদন্ড আবারও খুলনায় স্কুলছাত্রীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে ভর্তি ইরান সফরে গালিবাফের সঙ্গে সাক্ষাৎ, খামেনি হত্যার হুমকির নিন্দা স্পিকারের টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: কার্ড বাণিজ্য, ওজনে কারচুপি, সময়ক্ষেপণ ও হয়রানিতে ক্ষুব্ধ উপকারভোগীরা ঘরহারা মা’কে নিজ ভিটায় পুনর্বাসন.মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন পুঠিয়ার এসিল্যান্ড  গাজীপুরে একের পর এক নিভছে শিল্পের বাতি: এক সপ্তাহে বন্ধ ১৩ পোশাক কারখানা, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত গাজীপুরের শ্রীপুরে অবহেলিত সড়কের উন্নয়নে শুরু হলো নির্মাণকাজ “এআই এবং সৃজনশীল শিল্পকলা” জাল সনদে চাকরি: খুলনায় নৈশ প্রহরীর বিরুদ্ধে বন বিভাগের মামলা, ৪৭ লাখ টাকা ফেরতের দাবি

সাতক্ষীরার তালার ধুলন্ডা গ্রামে মূল্যবান গাছ কাটার অভিযোগ

তালার ধুলন্ডা গ্রাম থেকে অবৈধ ভাবে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্ধলক্ষাধিক টাকা মূল্যের গাছটি জেঠুয়া বাজারে বিক্রিকালে সংবাদ পেয়ে গাছের মালিক তা আটক করেন। এঘটনায় গাছ মালিক আ.ব.ম. খুরশিদুর জামান থানায় অভিযোগ দায়ের করেছে। উপজেলার ধুলন্ডা গ্রামের মৃত, জমির উদ্দীন আহম্মাদ’র ছেলে আ.ব.ম খুরশিদুর জামান জানান, তাদের বাড়িতে বসবাস করার মতো তেমন লোকজন না থাকায় প্রতিবেশি আছাদ শেখ বিভিন্ন সময়ে জমি দখল চেষ্টা, গাছপালা কেটে নেয়া, বাড়ি-ঘর থেকে জিনিসপত্র হাতিয়ে নেয়া সহ নানান উৎপাত করে আসছে। এবিষয়ে তাকে বারবার নিষেধ করলেও তিনি তা অমান্য করে গোপনে নানান উৎপাত করে। এরমধ্যে বাড়িতে কেউ না থাকার সুযোগে পিতা মৃত, জমির উদ্দীন আহম্মাদ’র রোপন করা অর্ধ লক্ষ টাকা মূল্যের একটি বড় মেহগনি গাছ আছাদ শেখ কেটে নেয়। পরে ওই গাছটি জেঠুয়া বাজারে কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রিকালে জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগীতায় সেটি আটকানো হয়। এঘটনায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগে আছাদ শেখসহ নেহালপুর গ্রামের শবুজ মোড়ল, জুয়েল খাঁ এবং জেঠুযা বাজারের সিরাজুল ইসলাম সরদারের বিরুদ্ধে তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত আছাদ শেখ বিভিন্ন সময়ে গাছ কাটা ও জমি দখল চেষ্টাসহ মারপিট করে মানুষকে আহত করে বলে খুরশিদুর জামান জানান।

‎এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, গাছ কেটে নিয়ে যাবার বিষয়ে অভিযোগ পেয়েছি। গাছটি জেঠুয়া বাজারে জব্দ করা আছে। এবিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে কারা ও অর্থদন্ড

সাতক্ষীরার তালার ধুলন্ডা গ্রামে মূল্যবান গাছ কাটার অভিযোগ

আপডেট সময় ১১:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬