আজ ৪ই জুলাই নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেটে এলাকায়১১ দলীয় ঐক্যজোটের বিশাল এক গণ মিছিলের আয়োজন করা হয়।সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার জুলাই বিপ্লবকে অস্বীকার করতে চাচ্ছে
গভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদের আলোকে সংবধিান সংস্কার, জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী আমালে হওয়া গুম-খুনের বিচার তরাম্বিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি. দখলদারিত্ব ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবীতে ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকাায় এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এন সি পি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদার, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, এস সিপি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জুবায়ের তামজিদ, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ এমদাদুল্লাহ, আবু সাঈদ মুন্না, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস প্রমূখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, জুলাই বিপ্লব হয়েছে প্রচলিত রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য। এই লক্ষ্যে জুলাই সনদ প্রণীত হয়েছে। জনগণ জুলই সনদের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসে তারা জুলাই সনদকে অস্বীকার করছে। তারাও অতীতের ফ্যাসিবাদী আমলের মতো রাষ্ট্র পরিচালনা করতে চায়। এ জন্য কোনো আইন এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে সবগুলো পাবলিক বিশ^বিদ্যালয়ে দলীয় লোককে ভিসি নিয়োগ করেছে। সব জেলা এবং মহানগরে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ করেছে। সর্বত্র দলীয়করণের মহোৎসব শুরু করেছে বি এন পি। যা আওয়ামী অপরাজনীতির অনুসরণ ব্যতীত কিছু নয়। ক্ষমতাসীন মহলের অন্যায় ও অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে আবারো সোচ্চার হওযার জন্য তিনি আহ্বান জানান।
এন সি পির জেলা আহ্বায়ক জুবায়ের সরদার বলেন, জুলাই আমাদের জাতিসত্বার অংশ। জুলাইকে অস্বীকার করে বি এন পি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, পতিত ফ্যাসীবাদীদের কালচারাল উইংয়ের লোকেরা জুলাইকে বিতর্কিত করার জন্য মাঠে নেমেছে, এর সাথে সরকার দলীয় কোনো কোনো এম পিও যুক্ত হয়েছে। যারাই জুলাই বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা করবে আমরা ধরে নিবো, তারা ফ্যাসিবাদের আত্মাকে বহন করছে।
সমাবেশ শেষে বিশাল এক গণমিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সংবাদ শিরোনাম
গণভোটের গণরায় কার্যকরের দাবীতে ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জ জেলায় গণমিছিল অনুষ্ঠিত
-
মোহাম্মদ হারুন অর রশিদ - আপলোড সময় ০৯:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- 10
Tag :
জনপ্রিয় সংবাদ
























