খুলনা জেলা কারাগারের (পুরাতন) দেওয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে (৩০) তিন ঘন্টা পর ফের গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমন শেখকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা কারাগারের সুপার আবু ছায়েম। জেল সুপার আবু সায়েম জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ইমন শেখ নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলার নিজ বাড়িতে যায়। রাত পৌনে ৮ টার দিকে সেখান থেকে তাকে গ্রেফতার করে কারাগারে ফিরিয়ে আনা হয়।
কারাগার সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি ইমন মাঝি গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে (পুরাতন) বন্দি ছিলেন। বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৫টার দিকে ইমন মাঝিসহ কয়েকজন হাজতি পুরুষ ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। এক ফাঁকে ইমন মাঝি লাফিয়ে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে গিয়ে পড়ে। পরে সে ঐ বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেওয়াল টপকে পালিয়ে যায়। ঘটনাটি টের পাওয়ার পর কারাগার থেকে পাগলা ঘণ্টা বাজানো হয়। এরপর জেলা কারাগারের সুপার আবু ছায়েম বলেন, কারাগার থেকে হাজতি পালিয়ে যাওয়ার ঘটনাটি জেলা প্রশাসকসহ র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে জানান।
সংবাদ শিরোনাম
খুলনা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার তিনঘণ্টা পর আসামি ইমন মাঝি গ্রেফতার
-
খুলনা ব্যুরো - আপলোড সময় ১১:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- 28
Tag :
জনপ্রিয় সংবাদ


























