ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুব/ক নিহত খুলনা অফিস

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৮:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 15

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে নগরীর লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদের প্রায় ৫০০ গজ দূরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শহীদুল ইসলাম কলিন ঐ এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায় শহীদুল ইসলাম কলিন ২-৩ দিন পর বাড়িতে আসতো। গত শনিবার বিকালে সে বাড়িতে আসে। পরে সে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দুর থেকে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বাড়িতে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত শহীদুল ইসলাম কলিনের বিরুদ্ধে ৭টি মাদক ও একটি হত্যা মামলা রয়েছে। সে প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করত। তবে মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে আসতো। শনিবার বিকালে সে বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি রাস্তার ওপর তার লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। তাকে কারা এবং কী কারণে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
#
০১-১১-২৬

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুব/ক নিহত খুলনা অফিস

আপলোড সময় ০৮:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬