ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুব/ক নিহত খুলনা অফিস সমাজকর্মী নাহিদ হাসান তালা উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত রাষ্ট্র পরিচালনার কাঠামো পরিবর্তন না হলে সার্বিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে — শায়েখ চরমোনাই বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের বড় ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার গ্রেফতার সার ডিলার নিয়োগ নিয়ে বিরোধ, গোদাগাড়ীর ইউএনওর কার্যালয়ে বিশৃঙ্খলা: সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে মামলা গেজেটে প্রকাশিত হলো ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের নাম তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা এইচএসসি ও সমমানে ঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী ঠাকুরগাঁয়ে ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ

খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার গ্রেফতার

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৭:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 9

খুলনায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দোনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে (২২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল নগরীর শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলিসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার জনি নগরীর চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
এসআরবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানান, অভিযানকালে সন্ত্রাসী আশিক গ্রুপের শুটার জনিকে ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে ১টি দেশি তৈরি ওয়ান শুটারগান, ১টি দোনলা বন্দুক এবং ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতার জনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। প্রাথমিক পর্যালোচনায় জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা এবং হত্যাচেষ্টাসহ অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ তাকে খুলনা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুব/ক নিহত খুলনা অফিস

খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার গ্রেফতার

আপলোড সময় ০৭:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬