ফরিদপুর সদর উপজেলার কাদেরীয়া ত্বরিকার প্রধান পীর গাউসুল আজম হযরত বড়পীর দস্তগীর মাহবুবে ছোবহানী কুতুবে রব্বানী গাউছে ছামদানী হযরত সৈঃ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রা: আঃ ও খাজা মাঈনুদ্দিন চিশতী রাঃ আজমেরী ওয়াক্ফ এষ্টেট এর সম্পদ লুটপাট করা হচ্ছে। ৪ একর ৩৬ শতাংশ জমির উপর আম, জাম, লিচু, কাঁঠাল, বাঁশ, মেহগনিসহ মূল্যবান গাছ প্রকাশ্যে কালো বাজারে বিক্রি করছে আঃ কাদের প্রামানিক গং। ধর্ম মন্ত্রনায়লেয়র বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়, ৪ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০ কার্যালয় ও ফরিদপুর খোদাবক্স সড়ক রোডের ওয়াকফ কার্যালয়ের ওয়াকফ পরিদর্শক নিরব থাকায় প্রতি বছর লক্ষ লক্ষ টাকার গাছ কালো বাজারে বিক্রি করে আব্দুল কাদের প্রামানিক গং টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি ফরিদপুর সদর পূর্ব গোয়াল চামট রোড, খোদাবক্স এলাকার ওয়াক্ফ সম্পত্তি পরিদর্শক কার্যালয়ের হিসাব নিরক্ষক নাজমুল হাসান (সোহাগ) সরেজমিনে তদন্তে এলে ঘটনার সত্যতা পান। চাঁদপুর পূর্ব মল্লিকপাড়া এলাকার মৃত ওহেদ প্রামানিকের পুত্র মোঃ হোসেন প্রামানিক অফিসিয়াল মোতয়াল্লী (ইসি নং-২২৪৪১)। অন্যায়ের প্রতিবাদ করায় তার বড়ভাই আব্দুল কাদের প্রামানিকের লোকেরা একাধিকবার হত্যার উদ্দেশ্যে হাত-পা ভেঙ্গে দেয়। মোঃ হোসেন প্রামানিক এখনও অসুস্থ্য অবস্থায় জীবন-যাপন করছেন। সন্ত্রাসীদের ভয়ে মোঃ হোসেন প্রামানিক এলাকা ছেড়ে রাজবাড়ী জেলা শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। জনাব, হোসেন প্রামানিক রাজবাড়ী সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা। তিনি জানান, তার পিতা ৪ একর ৩৬ শতাংশ জমি মৃত্যুর পূর্বে ওয়াক্ফ করে যান। ওয়াক্ফ প্রশাসক, বাংলাদেশ- খান মোঃ নুরুল আমিন তাকে ৩ বছরের জন্য অফিসিয়াল মোতাওয়াল্লী নিয়োগ দেন। তার বড় ভাই ও তার ছেলেরা ওয়াক্ফ এস্টেটের জমি-জমা দেখভাল করায় তাকে একাধিকবার বাড়ীতে হামলা লুটপাট ও প্রকাশ্যে বেদম মারধর করে। ওয়াক্ফ এস্টেটের বাঁশ ও গাছপালা বিক্রি করে আব্দুল কাদের প্রামানিকগং আত্মসাৎ করছে। তাকে হত্যার চেষ্টা করায় ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালত থেকে ২ আসামী প্রত্যেকের ৫ বছর করে কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর পূর্ব মল্লিকপাড়া গ্রামের সর্বস্তরের জনগন ওয়াকফ সম্পদ লুটপাটকারী আব্দুল কাদের প্রামানিক ও তার সহযোগীদের বিচারের দাবী করেছে। সম্প্রতি ফরিদপুরের ওয়াকফ পরিদর্শকের কার্যালয়ের ওয়াক্ফ হিসাব নিরিক্ষক সরেজমিনে তদন্তের উদ্দেশ্যে পরিদর্শনে এলে এলাকার সর্বস্তরের মানুষ আব্দুল কাদের প্রামানিকের বিভিন্ন অপকর্ম তুলে ধরেন। গত ১৭ জুন ২০২৬ ওয়াকফ পরিদর্শক নাজমুল হাসান (সোহাগ) সরেজমিনে পরিদর্শনকালে ঘটনার সত্যতা পেলেও ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত তিনি তদন্ত রিপোর্ট উদ্ধর্তন কর্মকর্তার নিকট দাখিল করেনি নি। কবে নাগাদ তদন্ত রিপোর্ট দাখিল করবেন তাও বলছেন না। রাজবাড়ী সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন প্রামানিক জানান, তিনি এখনও সন্ত্রাসী আঃ প্রামানিক গংদের ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে।
সংবাদ শিরোনাম
ফরিদপুর সদর উপজেলায় ওয়াক্ফ এষ্টেটের সম্পদ লুটপাটের অভিযোগঃ তদন্ত রিপোর্ট দাখিলে গড়িমসি
-
স্টাফ রিপোর্টার - আপলোড সময় ০৪:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- 33
Tag :
জনপ্রিয় সংবাদ























