ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

সদস্যদের ম্যান্ডেটে খুলনা সাংবাদিক ইউনিয়নের  নতুন কমিটির সভাপতি কাজল, সম্পাদক বিমল

উৎসবমুখর নির্বাচন ও ৭৯% ভোটের বিপুল উপস্থিতিতে পেল সাংগঠনিক ও আইনি বৈধতা

উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়নের (রেজিঃ নং-১০০৮) দ্বি-বার্ষিক নির্বাচন। শনিবার (১৮ জুলাই) খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনে ইউনিয়নের মোট ১১৮ জন সদস্যের মধ্যে ৭৯ জন সদস্য ভোট প্রদান করেন। অর্থাৎ, প্রায় ৬৭ শতাংশ ভোটার সরাসরি উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সাংবাদিক ইউনিয়নের অভ্যন্তরীণ বিভাজনের প্রেক্ষাপটে একটি পক্ষ এই নির্বাচনের আয়োজন করে, যেখানে ভোটার ও সাধারণ সদস্যদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তারা ৭৯% ভোট পেয়ে পূর্ণ সাংগঠনিক ও আইনি বৈধতা নিশ্চিত করেছে।

ট্রেড ইউনিয়ন বা সাংবাদিক সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল ৬১ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে বিমল সাহা ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সহ-সভাপতি দু’টি পদে শামিম আশরাফ শেলী (৬৫ ভোট) ও গাজী মনিরুজ্জামান (৪০ ভোট) এবং দপ্তর সম্পাদক পদে মোঃ হেলাল মোল্লা (৬০ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যুগ্ম-সম্পাদক পদে এমএম মিন্টু, কোষাধ্যক্ষ পদে আল মাহমুদ প্রিন্স, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে রীতা রানী দাস এবং নির্বাহী সদস্য পদে এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দিন বাহার ও তুফান গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শেখ কামরুল আহসান। সদস্য হিসেবে ছিলেন সোহেল মাহমুদ ও দেবব্রত রায়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, তথ্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমজান হোসেন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি পুলিশ পরিদর্শক ইমাম মল্লিক।

ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, ফারুক আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ইউনিয়নের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক বেলাল হোসেন সজল, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মোঃ আবুল বাশার, মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান খান রিয়াজ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, ইউনিয়নের নির্বাহী সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাচান, শেখ জাহিদুল ইসলাম, দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান ফকির শহিদুল ইসলাম, বাংলাদেশ বেতারের খুলনা মহানগর প্রতিনিধি নূরুল আমিন নূরসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

সদস্যদের ম্যান্ডেটে খুলনা সাংবাদিক ইউনিয়নের  নতুন কমিটির সভাপতি কাজল, সম্পাদক বিমল

আপলোড সময় ১১:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬