ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক

রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারের ‘ম্যাঙ্গো লাভার’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যালয়ে এক তরুণীকে (২১) ধর্ষণের চেষ্টার মামলার অভিযোগে রিপন আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ম্যাঙ্গো লাভারের একজন কর্মচারী এবং প্রতিষ্ঠানটির কর্ণধার মুরাদ পারভেজের খালাতো ভাই। বাড়ি পবা উপজেলার পুঠিয়াপাড়া গ্রামে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। ধর্ষণ চেষ্টায় সহযোগিতার অভিযোগে রিপন আলীকে আসামি করা হয়েছিল। রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে নিজের বাড়ি থেকেই রিপন আলীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৭ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্প্রতি রাজশাহী কলেজে পড়ুয়া ওই তরুণী তিনজনের বিরুদ্ধে পবা থানায় মামলাটি দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় ম্যাঙ্গো লাভারের কর্ণধার মুরাদ পারভেজকে (৩২)। মামলার অপর আসামি শের আলী দুলাল (৩৬) তার বন্ধু। শের আলীর বাড়ি ঢাকায়। এজাহার অনুযায়ী, রিপন আলীর মাধ্যমে শের আলী দুলালের সঙ্গে তরুণীর পরিচয় হয়। তাঁদের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। গত ২১ জুলাই শের আলী ঢাকা থেকে রাজশাহী আসেন। পরে নওহাটা বাজারে অবস্থিত ম্যাঙ্গো লাভারের কার্যালয়ে তাদের দেখা হয়। সেখানে শের আলী দুলাল ও মুরাদ পারভেজ ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বলে তার অভিযোগ।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক

আপলোড সময় ০২:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬