সাতক্ষীরার তালা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন’র নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।
ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) রাতে উপজেলার কলাপোতা গ্রামে মালেক মোড়লের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ছেলে মাদক ব্যবসায়ী আবু সাইদ মোড়লের ঘর থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করাসহ সাইদকে আটক করা হয়।
সাইদ মোড়ল দীর্ঘদিন ধরে এলাকায মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশ জানায়। এঘটনায় সাইদ মোড়লের বিরুদ্ধে তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (০৫/২৬) দায়ের হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ধৃত মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
জুলফিকার রায়হান, তালা থেকে 













