ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণ সহ এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদন্ড পাবনার ভাঙ্গুড়ায় বড়াল কিন্ডার গার্টেনের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠান খুলনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, থানায় অপমৃত্যু মামলা খুলনায় স্কুলছাত্র রিহাদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ভাঙ্গুড়ায় নৌবাড়িয়া চৌরাস্তা, মন্ডল মোড় সড়কের বেহাল অবস্থাঃ সাধারণ মানুষ দুর্ভোগে ঘুষ চাওয়া হয়নি, ভুলের দায় আমাদের’—স্বাস্থ্যখাত নিয়ে খোলামেলা বক্তব্য আদ-দ্বীনের নির্বাহী পরিচালকের শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা  আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল

খুলনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, থানায় অপমৃত্যু মামলা

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৬:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 12

খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় ফারজানা ইসলাম রিয়া (৩১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় খুলনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরালা ৭ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন ফারজানা ইসলাম রিয়া। বৃহস্পতিবার রাতে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

ঘটনার পর স্বজনরা দ্রুত তাকে ফাঁস থেকে নামিয়ে প্রথমে খুলনা সিটি মেডিকেলে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়ার পাঁচ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তার স্বামী নিশাদ রায়হান হৃদয় মোবাইল ফোনের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনাটি বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় খুলনা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণ সহ এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদন্ড

খুলনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, থানায় অপমৃত্যু মামলা

আপলোড সময় ০৬:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬