ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে তাঁতি দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার আমার কোনো দুর্নাম নেই, তারপরও ভাইরাল করা হচ্ছে—এটা মানহানিকর’: রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম আইজিপির মন্তব্যের প্রতিবাদে তেজগাঁও প্রেসক্লাবের ক্ষোভ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি যাত্রাবাড়ীতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মুঠোফোন নেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ধামরাই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার তোড়জোড়, আবদুল আলিমকে ঘিরে পুরোনো অভিযোগ: জবাবদিহির মুখে বিএনপি নেতা? পরকীয়া ও নৈতিক স্খলনের অভিযোগ ‎তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ১নারী কর্মীর স্ট্যান্ড রিলিজ : আদেশ বাতিল করতে টাকার ব্যাগ নিয়ে দৌড়ঝাপ নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারী মাসুদ রানাকে সেরেস্তা থেকে অবাঞ্ছিত ঘোষণা সাতক্ষীরায় যৌতুকের  দাবিতে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে আব্দুর রউফকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পোস্টকে কেন্দ্র করে বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ, ১জন জামায়াত রোকন সহ আহত ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ২ নেতা-কর্মী সহ ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল প্রায় ৫ টার দিকে আড়াইহাজার পৌরসভার ধানসিঁড়ি কম্পিউটার অ্যান্ড ফটোকপি দোকানে এ ঘটনা ঘটে।

জামায়াতের দাবি, পৌরসভা যুবদল নেতা আলী আকবরের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দোকানে এসে প্রথমে জামায়াতে ইসলামীর রুকন কামরুল হাসান মঞ্জুর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের নেতা আরাফাত সানি এবং আড়াইহাজার কলেজ শাখা ছাত্রদলের সভাপতিসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

হামলার সময় কামরুল হাসান মঞ্জুকে রক্ষা করতে গেলে তার সন্তানকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এবং তারা বাজারে ঘুরে ঘুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের খুজে খুজে হামলা করা হয় বলে জানা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে আড়াইহাজার পৌর জামায়াতের সভাপতি নুরুল আমিন বাধা দেন। এ সময় আড়াইহাজার পপুলার হাসপাতালের কর্মকর্তা বশির আহমেদও ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলা বন্ধ করতে বললে তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে মারধর করা হয় বলে অভিযোগ।

এ ঘটনায় বশির আহমেদ গুরুতর আহত হন। এছাড়া নুরুল আমিন ও কামরুল হাসান মঞ্জুও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ১জন চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল বলেন, অভিযোগ পেয়েছি।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার

নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পোস্টকে কেন্দ্র করে বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ, ১জন জামায়াত রোকন সহ আহত ৩

আপলোড সময় ০২:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬