ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২ তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ খুলনায় যুবলীগ কর্মী গ্রেফতার খুলনায় জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর খুলনায় যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি কাটাপ্পা গ্রেফতার তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক  সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ সুন্দরবনের পাশে অনুমতি ছাড়াই ৩৫ রিসোর্ট, অধিকাংশের নেই পরিবেশগত ছাড়পত্র

তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

সাতক্ষীরার তালায় বসতবাড়িতে ঢুকে আবু মুছা নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। জমি ও ঘের সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে তাকে কুড়াল দিয়ে কোপানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। হামলার ঘটনায় আবু মুছার মা মাজেদা বেগম আহত হন। আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার (১৫ আগস্ট) সকালে তালা উপজেলার হরিহরনগর গ্রামে হামলার ঘটনাটি ঘটে। গুরুতর আহত আবু মুছা ওই গ্রামের মোহাব্বত আলী সরদারের ছেলে।
‎আবু মুছা জানান, জমি ও মাছের ঘের নিয়ে পাশ্ববর্তী মজিদ সরদারের সাথে তাদের দীর্ঘদিন বিরোধ রয়েছে। এনিয়ে আগেও মজিদ সরদার ও তার পরিবারের লোকজন হামলা এবং মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলায় আমরা নির্দোষ প্রমানিত হওয়ায় মজিদ সরদার ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার সকালে মজিদ সরদার, তার ছেলে তোফায়েল ইসলাম সৈকত, রাফায়েল ইসলাম সাগর ও স্ত্রী  ফিরোজা বেগম বাড়িতে এসে অকথ্য গালিগালাজ এবং হুমকি দিতে থাকে। এনিয়ে তর্কের একপর্যায়ে তোফায়েল ইসলাম সৈকত কুড়াল দিয়ে আবু মুছাকে কোপ মারে। এসময়
‎​আবু আবু মুছার মা মাজেদা বেগম সন্তানকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করা হয়। ঘটনায় গুরুতর আহত আবু মুছাসহ তার মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশিরা।
‎এঘটনায় আবু মুছা বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
‎​এ বিষয়ে তালা থানার ওসি আবু বক্কর ছিদ্দীক জানান, ঘটনায় লিখিত অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২

তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

আপলোড সময় ০৯:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬