২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা মহিলা ডিগ্রি কলেজ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করায় কলেজে আনন্দ-উৎসব ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা ও মানসম্মত পাঠদানের ফলেই এই গৌরবোজ্জ্বল সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটির পাসের হার ৫৮.১৮ শতাংশ। এছাড়া ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলের এই সাফল্যকে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশের প্রতিফলন হিসেবে বর্ণনা করে কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিনন্দন জানান।
সংবাদ শিরোনাম
এইচএসসিতে উপজেলার শ্রেষ্ঠ ফলাফলে তালা মহিলা কলেজে আনন্দ উৎসব
-
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি - আপলোড সময় ০৮:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- 9
Tag :
জনপ্রিয় সংবাদ















