খুলনায় পুলিশ কর্মকাণ্ড নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মিছিলে অংশ গ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়ে উস্কানি দেওয়ার অভিযোগে যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজনকে (৪২) গ্রেফতার করেছে। গতকাল রবিবার দুপুর ৩টার দিকে নগরীর চাঁনমারি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজন নতুন বাজার অ্যাপ্রোচ রোডের শাহজাহানের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজনের বিরুদ্ধে গোপনে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে। সে শনিবার (১৫ আগস্ট) সারাদিন ফেসবুকে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করে। এছাড়া বিভিন্ন সময় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খালিদ হোসেন রাজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তাকে আদালতে চালান দেওয়া হবে।
খুলনা অফিস 




















