ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে চট্টগ্রাম কালুরঘাট অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বেহাল সড়কে বাড়ছে দুর্ঘটনা চুয়াডাঙ্গার উপশম নার্সিং হোমে চিকিৎসকের ভুলে স্থানীয় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ সাতক্ষীরা নারী ও শিশু আদালতে পেশকার শামীমের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ  জুমার দিন: ফজিলত ও বিশেষ আমলে সমৃদ্ধ সপ্তাহের শ্রেষ্ঠ দিন : জাতীয় জনতা পার্টির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন তালায় নকল সার ও কীটনাশক কারখানায় র‌্যাবের অভিযান : বিপুল নকল ওষুদ ও মালামাল জব্দ রূপগঞ্জে প্রতিবন্ধীর ভূমি জালিয়াতির ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া প্রকাশিত খবরের প্রতিবাদ

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের পর তাদের হেফাজতে নেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এডিসি মিজানুর রহমান বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ঘটনা সম্পর্কিত আইনি প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ যথাযথভাবে সম্পন্ন করে।
এরপর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে এডিসি মিজানুর রহমান বলেন, তদন্তের স্বার্থে প্রাথমিক অবস্থায় সব তথ্য প্রকাশ করা হচ্ছে না। সিআইডি ক্রাইম সিন টিম রিপোর্ট হস্তান্তর করার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় এমপি গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের পাশের আরেকটি কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণ হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

আপলোড সময় ১১:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬